প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Oct 2025, 10:58 AM
কুমিল্লায় ৩৫ লাখ টাকার কাপড়সহ ছিনতাই হওয়া কাভার্ডভ্যান উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের রতনপুর বাজার এলাকা থেকে ৩৫ লক্ষ টাকার কাপড় সহকারে ছিনতাই হওয়া একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকা থেকে কাপড় ভর্তি কাভার্ড ভ্যানটি ছিনতাই হয়। কুমিল্লা লাকসাম ক্রসিং হাইওয়ে থানা ওসি আদেল আকবর শনিবার (৪ অক্টোবর) দুপুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ অক্টোবর রাত আড়াইটায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার রাত্রিকালীন মোবাইল টিমের ইনচার্জ এটিএসআই হারুন গোপনসূত্রে খবর পায় যে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকা থেকে একটি কাপড় ভর্তি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো - ট - ২৪ - ৫৪৩৬) গাড়িটি ছিনতাই করে কুমিল্লার দিকে নিয়ে আসছে ছিনতাইকারী দল। খবর পেয়ে হাইওয়ে পুলিশের মোবাইল টিম কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন লালমাই বাজার মোড়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা বেপরোয়া গতিতে কাভার্ড ভ্যান সহকারে পদুয়ার বাজারের দিকে যাওয়ার চেষ্টা করে। হাইওয়ে পুলিশ গাড়িটির পিছু নিলে ছিনতাইকারীরা গাড়িটি কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন রতনপুর এলাকায় রাত ৩ টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে রেখেকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতার সহযোগিতায় কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়। কাভার্ড ভ্যানটিতে আনুমানিক ৩৫ লক্ষ টাকার কাপড় রয়েছে। কাভার্ড ভ্যানটি নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ যাচ্ছিল। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...