প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Oct 2025, 10:55 AM
তিতাসে কামিল মাদ্রাসার সীমানা প্রাচীর ভাংচুর দাতা পরিবারের বিরোধে তদন্তে পুলিশ
নাজমুল করিম ফারুক
কুমিল্লা তিতাসে মাদ্রাসার দানকৃত জায়গা নিয়ে দাতা পরিবারের সদস্যদের
বিরোধে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে। উপজেলার
সাতানী ইউনিয়নের মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসায় শুক্রবার বিকালে এ ঘটনা
ঘটে। একপক্ষের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা
পুলিশ।
সরেজমিনে গিয়ে জানা যায়, অবহেলিত ও চরাঞ্চল ঘেরা মঙ্গলকান্দি গ্রামসহ
আশেপাশে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৭৯ সালে মঙ্গলকান্দি গ্রামের অধ্যাপক
মাওলানা মো. ইয়াছীন নিজস্ব সম্পত্তিতে মঙ্গলকান্দি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
বর্তমানে এটি কামিল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। উক্ত মাদ্রাসায় অত্র এলাকার প্রায়
৮শ শিক্ষার্থী অধ্যায়নরত আছে। সম্প্রতি জেলা পরিষদের অর্থায়নে মাদ্রাসার উত্তর-
পশ্চিমপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ওই অংশের ১৩ শতক ভূমি মরহুম
বাতেন হাজী মাদ্রাসার নামে দান করেছে। যার মধ্যে ৬ শতক ভূমি দান করে নাই বলে
বাতেন হাজীর লোকজন প্রাচীর নির্মাণে বাঁধা দেয়। বিষয়টি নিয়ে শুক্রবার স্থানীয়
মহল্লাবাসী মাদ্রাসা প্রাঙ্গণে বৈঠক বসে। এতে মৃত বাতের হাজীর লোকজন থাকলেও
সেখানে ইয়াছীন মাওলানার পক্ষের লোকজন উপস্থিত হয় নাই। বৈঠকের এক পর্যায়ে
উত্তেজিত ৭/৮জন লোক গিয়ে প্রাচীরের উত্তর অংশের নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে ফেলে।
দাতাসদস্য মরহুম মাওলানা ইয়াছীনের ছোট ভাই মরহুম আব্দুর রবের স্ত্রী রহিমা বেগম
জানান, আমার ভাসুরের সাথে মৃত বাতেন হাজী ১৩ শতক সম্পত্তির মাদ্রাসার নামে
দান করেছে। দানের কাগজপত্র মাদ্রাসায় সংরক্ষিত আছে। তবে মৃত বাতেন হাজীর ছেলে
আব্দুল্লাহ সরকারসহ প্রায় ৭/৮জন মিথ্যা অভিযোগে দেয়ালটি ভেঙ্গে ফেলে।
মৃত বাতেন হাজীর ছেলে আব্দুল্লাহ সরকার বলেন, দেয়াল দেওয়ার আগে আমরা বাঁধা
দিয়েছিলাম। তারা কোন কথা রাখেনি। গতকাল স্থানীয় লোকজনদের নিয়ে বৈঠক
হয়েছে। এই বৈঠকে মাওলানা ইয়াছীনের ওয়ারিশগণ বা মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত
হয় নাই। ইয়াং জেনারেশন হয়তো দুষ্টুমি করে কিছু একটা করেছে। এটাকে মো.
ইমাম হোসেন অতিরঞ্জিত করে প্রচার করছে। সে ইয়াছীন মাওলানার ছোট ভাই রবের
ছেলে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...