প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Oct 2025, 10:24 AM
সারাদিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আভাস
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আজ বুধবার (১ অক্টোবর) সারাদিন বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বুধবার সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিম্নচাপের প্রভাবে দেশের আট বিভাগের বহু জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল ও মাগুরা জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
বিভাগভিত্তিক পূর্বাভাস
রাজশাহী বিভাগ : বেশিরভাগ জেলায় ইতিমধ্যে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বাকি জেলাগুলোতেও দুপুরের মধ্যে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ : রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বৃষ্টি চলছে। অন্যান্য জেলাতেও দুপুর নাগাদ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুরে ভারী বৃষ্টি হচ্ছে। সারাদিন থেমে থেমে একাধিক দফায় বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগ : শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় সারাদিন বিরতিহীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ : উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে। বাকি জেলাগুলোতে দুপুরের পর বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে।
খুলনা বিভাগ : উত্তর ও পূর্বাংশে বৃষ্টি চলছে। বাকি অংশে বিকেলের মধ্যে বৃষ্টি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...