...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2025, 10:16 AM

...
অনৈতিক সুবিধা না পেয়ে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ News Image

বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

তিনি জানান, ২০২৪ সালের ২৭ মার্চ থেকে তিনি বুড়িচং উপজেলায় দায়িত্ব পালন করছেন। এ সময় থেকে শতভাগ আইনবিধি মেনে কাজ করে যাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করাই তার অঙ্গীকার।

সম্প্রতি বুড়িচংয়ে বয়স বাড়িয়ে নতুন এনআইডি কার্ড তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। আবেদনকারীদের মধ্যে অনেকে দুই থেকে চার বছর বাড়িয়ে জন্মনিবন্ধন করে নতুন আবেদন করছেন। অনলাইনে একাধিক জন্মসনদ পাওয়া সহ নানা অনিয়মও ধরা পড়ছে। এসব ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারলে আবেদন বাতিল হয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত ২২ সেপ্টেম্বর তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশিক্ষণে ছিলেন। এ সময় সাংবাদিক পরিচয়ে মারুফ নামে এক ব্যক্তি মোবাইল ফোনে অন্য এক ব্যক্তির নতুন আইডি কার্ড আবেদন রাখার জন্য চাপ দেন। কিন্তু অফিসে কর্মরত কর্মকর্তারা আবেদনকারীর বয়স নিয়ে সন্দেহ করলে তা রাখতে অপারগতা জানান। পরে আবারো অনুরোধ করলে তিনি এসে যাচাই করবেন বলে আশ্বস্ত করেন।

পুনরায় (মঙ্গলবার) ২৯ সেপ্টেম্বর সাংবাদিক মারুফ আবেদনকারীকে নিয়ে অফিসে আসেন। কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকারে দেখা যায় আবেদনকারীর বয়স বাড়ানো হয়েছে। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভর্তির রেজিস্টার থেকে তথ্য আনার নির্দেশ দিলে আবেদনকারী চলে যান। কিন্তু পরে ওই সাংবাদিক ফেসবুক লাইভে এসে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেন।

মোঃ হুমায়ুন কবির বলেন, “শুধুমাত্র অনৈতিক সুবিধা না পেয়েই প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।” তিনি সতর্ক করে বলেন, আবেদনকারীদের অবশ্যই সঠিক কাগজপত্র নিয়ে সরাসরি অফিসে আসতে হবে। কোনো দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে অনৈতিক সুবিধা নিতে আসলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না।
এ বিষয়ে মারুফ জানান, তার মামাতো ভাইয়ের একটি এন আই ডি কার্ড করানোর জন্য তিনি যান। এ সময় নির্বাচন কর্মকর্তা তার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করে সনদপত্র আনতে বলেন। তিনি মানুষকে হয়রানি করছেন, এখন থেকে প্রতিমাসে তার (মারুফের) তিন থেকে চারটি কাজ করে দিতে হবে। কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই ফাইল হাতে পাওয়ার সাথে সাথে কাজ করে দিতে হবে, না হলে সমস্যা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ  কেটে সড়ক অবরোধের চেষ্টা
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir