প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2025, 10:11 AM
মুরাদনগরে দেড় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে মৎস্য শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও
চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি
বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত বোতলজাত পানি বিক্রয়ের অপরাধে দুটি
প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের
উত্তরপাড়া ও রামচন্দ্রপুর বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও প্রতিষ্ঠানকে
জরিমানা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর
রহমান।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর বাজারে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে
অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না
দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা
হয়েছে। এর আগে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় বিএসটিআই এর লাইসেন্স
ব্যতীত বোতলজাত পানি বিক্রয়ের অপরাধে জমজম ড্রিংকিং ওয়াটার এর মালিক কে
৫ হাজার টাকা ও বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার কে ১০ হাজার টাকা জরিমানা
করা হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন,
সরকারের নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও চায়না দোয়ারি জাল ব্যবহারে দেশীয় মাছের
প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব জালে শুধু ছোট বড় মাছ নয়-
শামুক, কাকড়া, কুচো, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পড়ছে এবং মারা
যাচ্ছে। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাণবৈচিত্র, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের।
তাই মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারিদের বিরুদ্ধে
আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...