প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2025, 10:05 AM
কুমিল্লা সীমান্তের ৫২ মন্ডপে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা
জাহিদ পাটোয়ারী
কুমিল্লা সীমান্তবর্তী মণ্ডপ ও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। কুমিল্লা-১০ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ৫টি উপজেলায় মোট ৫২টি স্থানে এবার দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। এই সব এলাকায় সর্বমোট ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোবাইল টিমের মাধ্যমে তারা ২৪ ঘন্টা নিরাপত্তা জনিত কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়াও ২ প্লাটুন বিজিবি রির্জাভ রাখা হয়েছে, তারা যে কোন জরুরী পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার সীমান্তর্বতী উপজেলা চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের পূজার কার্যক্রম পরিদর্শন শেষে বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সাংবাদিকদের এই তথ্য জানান।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে অধিনায়ক মীর আলী এজাজ বলেন, দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিভিন্ন স্থান দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে কয়েকটি গণমাধ্যম এমন তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। যা কোন ভাবেই সঠিক নয়। ১০ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় ইলিশ পাচারের কোন তথ্যও আমাদের কাছে নেই। পূজা শুরুর একমাস আগ থেকেই কুমিল্লা সীমান্তে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...