...
শিরোনাম
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ ⁜ ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ⁜ মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড ⁜ বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন ⁜ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত ⁜ নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু ⁜ নিমসারে আদালতে মামলা চলমান সম্পত্তিতে জোরপূর্বক গৃহ নির্মাণ ⁜ দাউদকান্দিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ⁜ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2025, 12:04 AM

...
কুমিল্লার ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আসিফ আকবর নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে News Image

আসিফ তরুণ

কণ্ঠশিল্পী হিসেবে তাঁর জনপ্রিয়তা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে গেছে অনেক আগেই। বাংলা গানের যুবরাজ বলা হয় তাঁকে। দুই বাংলায় তাঁর ভক্তদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। কুমিল্লার মানুষের কাছে পরিচয় ‘গায়ক আসিফ’ নামে। হ্যাঁ, দেশ বরেণ্য সংগীতশিল্পী আসিফ আকবরের কথাই বলছি। বিসিবির নির্বাচনে যিনি এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর। নির্বাচন করবেন বিসিবির পরিচালক পদের জন্যও।

গানের জগতে ক্যারিয়ার গড়লেও আসিফ আকবর একসময় ছিলেন পুরোদস্তুর ক্রিকেটার। নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে। আর কুমিল্লা লিগে তো খেলেছেন স্কুলজীবন থেকেই। নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জিলা স্কুল ও আন্তকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক। কুমিল্লা জেলা দলেরও অধিনায়কত্ব করেছেন আসিফ আকবর। ক্রিকেট পাগল আসিফ আকবর একটা সময় খেলা ছেড়ে গানে মন দিলেও মাঠের সঙ্গে যোগাযোগটা হারিয়ে যেতে দেননি তিনি। নানা প্রতিকূলতা অতিক্রম করে আসিফ আকবর গান এবং ক্রিকেট দুটোকেই আগলে রেখেছেন প্রায় দুদশকেরও বেশি সময় ধরে। প্রিয় জন্মস্থান কুমিল্লাকে ভালোবাসেন মনেপ্রাণে। তিনি প্রথম বলেছিলেন কুমিল্লা সারা বিশে^র রাজধানী। অথচ সে কুমিল্লাই ক্রীড়াঙ্গনে পিছিয়ে পড়ছে সঠিক দিক নির্দেশনা ও সাংগঠনিক অদক্ষতার কারণে। আর এ কারণেই আসিফ আকবর চাইছেন কুমিল্লার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে। বিসিবির পরিচালক পদে নির্বাচিত হলে তিনি প্রথমে কুমিল্লার ক্রিকেটের জৌলুস ফিরিয়ে আনবেন। মাঠ থাকবে শুধু খেলার জন্য। ঢাকা কিংবা অন্যকোন জেলার কোন ক্লাবকে ভাড়া দেয়ার জন্য স্টেডিয়াম আধুনিক করা হয়নি। আসিফ আকবরের জীবনের অনেকটা সময় কেটেছে কুমিল্লা স্টেডিয়ামেই। 

গানের শো করতে আসিফ আকবর বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। নিউইয়র্ক থেকে রূপসী বাংলাকে মুঠোফোনে তিনি জানিয়েছেন তাঁর বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কারণ, ‘কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল একসময়। ফুটবল, ক্রিকেট, হকিসহ সব খেলায় একসময় কুমিল্লার দাপট ছিল। অথচ ঢাকার এত কাছের জেলা হয়েও কুমিল্লা সব হারিয়েছে। কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লিগ হয় না, এটা ভাবা যায়! বিসিবিতে যদি আসতে পারি, সবার আগে আমার লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যাওয়া, যেন জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব থাকে।’

বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় জেলা ও বিভাগ থেকে আসা বিসিবির পরিচালকেরা নিজ এলাকার ক্রিকেটের উন্নয়নেই কোনো ভূমিকা রাখেন না। এদিক দিয়ে ব্যতিক্রম হতে চান আসিফ এবং সেটার আরও কারণও আছে। আসিফ আকবর বলেছেন, ‘কুমিল্লার ছেলেমেয়েরা এখন আর মাঠমুখী নয়। মাদক একটা ভয়ংকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। এসব হয়েছে শুধু শিশু কিশোরদের মাঠমুখী করা যায়নি বলে। আমাদের সন্তানেরা খেলার জায়গা পায় না, অথচ আমরা স্টেডিয়াম ভাড়া দিই ঢাকার ফুটবল ক্লাবকে! কেন? আমি চেষ্টা করব মাঠে খেলা ফিরিয়ে কুমিল্লার ক্রিকেট এবং তরুণসমাজের জন্য কিছু করতে।’




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।

বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিক্ষকদের পাশে দাঁড়ান: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্...

ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক মাসে ১১৯ জনকে...

নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট প্রতিনিধি:শিক্ষক দিবসের অঙ্গীকার—জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে...

কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক র...

গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাকিংয়ে অবস্থান উ...

রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শা...

কুবি প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
➤ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ
➤ ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
➤ মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড
➤ বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন
➤ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
➤ নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
➤ নিমসারে আদালতে মামলা চলমান সম্পত্তিতে জোরপূর্বক গৃহ নির্মাণ
➤ দাউদকান্দিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir