...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2025, 10:02 AM

...
নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী খননের নামে চলছে বালু বিক্রির মহোৎসব News Image

সাইফুল ইসলাম

নাঙ্গলকোটের সাতবাড়ীয়া এলাকায় পুরাতন ডাকাতিয়া নদী খননের নামে

ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু বিক্রির মহোৎসব। পানি উন্নয়ন বোর্ড

কর্মকর্তাদের যোগসাজসে উপজেলা যুবলীগ নেতা সেলিম শিপনের নেতৃত্বে

মোটা অঙ্কের টাকার বিনিময় নদীর বালু উত্তোলন করে আশে-পাশের মানুষের কৃষি

জমি ও পুকুর ভরাট করেন। পরে তারা আাবর অবৈধভাবে এ বালু বিক্রি করে দিচ্ছেন।

তারা এ পর্যন্ত প্রায় ১ কোটি টাকার বালু বিক্রি করেছেন বলে এলাকাবাসী

অভিযোগ করে জানান।

দেদারসে বালু উত্তোলনের ফলে যে কোন সময় নদীর পাশের প্রায় ১৫ গ্রামের

মানুষদের ঘর-বাড়ী, রাস্তা, ঘাট বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নদী

খননকৃত এলাকায় পাকা সড়ক ও বাড়ী ঘর ফাটল দেখা দিয়েছে। নদী খননের ড্রেজার

মেশিনটি অপসারনের দাবীতে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) ডাকাতিয়া নদীর পাড়ে

এলাকার শত শত মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় মানববন্ধনে

উপস্থিত ছিলেন, স্থানীয় জুয়েল, সোহেল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজ

মজুমদার, রুবেল মজুমদার, আবুল কালাম, সাইফুল, জামাল মেম্বার প্রমুখ।

জানা যায়, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ২০২৩-২০২৪ ও ২০২৪-

২৫ অর্থ বছরে ৩টি প্যাকেজে ২জন ঠিকাদার ১০ কিলোমিটার পুরাতন

ডাকাতিয়া নদী খননের কার্যাদেশ পান। এতে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৩৩লাখ

৬০হাজার ৪শ ৭৪ টাকা। কাজ ৩টি গত বছরের ১৪ জুন থেকে শুরু হয়ে চলতে বছরের

১৫ জুন শেষ হওয়ার কথা রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম

আজাদের অধীনে রয়েছে ৭ কিলোমিটার এবং ঠিকাদারী প্রতিষ্ঠান এমসিটি

জেবি পেয়েছে ৩ কিলোমিটার।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় দেড় বছর পুর্বে ডাকাতিয়া নদী খনন

শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নিয়ম অনুযায়ী নদী খনন করে ভ্যাকু মেশিন দিয়ে

নদীর দু’ পাড় বাঁধার কথা থাকলেও সঠিক ভাবে বাঁধা হয়নি। প্রায় ১০

কিলোমিটার নদীর মধ্যে পাড়বিহীন অবস্থায় রয়েছে প্রায় ৬ কিলোমিটার।

এলকাবাসীর অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডর

কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে বালু উত্তোলনের সাথে-সাথে পাড় না

বেঁধে ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করেছেন তারা। তারা বিভিন্ন স্থানে অভিযোগ

করেও কোন প্রতিকার পাননি। এর মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান বড় ড্রেজার মেশিন

বসিয়ে আবারও খনন কাজ শুরু করে। মেশিনটি দিয়ে দিনে রাতে বালু উত্তোলণ

করায় নদীর পাড়ের প্রায় ১৫ গ্রামের মানুষদের ঘর বাড়ী বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।


এলাকাবাসীর বাঁধার পরও তারা প্রায় কোটি টাকার বালু বিক্রি করেছে। বালু

বিক্রির মূলহোতা যুবলীগ নেতা সেলিম শিপন। সেলিম শিপন স্থানীয় চেয়ারম্যান

শেখ কবির টুটুল, বিএনপি নেতা আইয়ূব বাঙ্গালী ও আবদুল কাইয়ূমকে ম্যানেজ

করে বালু বিক্রি করে যাচ্ছে। এলাকাবাসীর নিকট প্রশ্ন উঠেছে, ডাকাতিয়া

নদী বছরে কয়বার খনন হয়? মাটি ও বালু দিয়ে তারা পাড় না বেঁধে মাটি ও বালু

বিক্রির সাহস পায় কোথায় থেকে। এলাকাবাসী বলছেন, দূর্নীতিবাজ

কর্মকতাদের যোগসাজসে ডাকাতিয়া নদীর বালু হরিলুট হচ্ছে।

এলকাবাসী থেকে আরো জানা যায়, প্রতিবাদ করায় তাদেরকে হুমকি-ধমকি

দিয়ে যাচ্ছে যুবলীগ নেতা সেলিম শিপনের লোকজন। তাদের কথা হচ্ছে, নদীর দু’

পাশ বাঁধার পর যদি বালু বেশি উত্তোলণ করা প্রয়োজন হয় তাহলে একটি উম্মুক্ত

স্থানে বালু উত্তোলণ করা হোক এবং পরে বালুগুলো নিলামে বিক্রি করবে প্রশাসন।

তখন ওই টাকা সরকারী কোষাগারে জমা হবে। অথচ পানি উন্নয়ন বোর্ডের

সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে যুবলীগ নেতা শিপনের নেতৃত্বে বালু

খেকো একটি চক্র ইতোমধ্যে অবৈধভাবে প্রায় কোটি টাকার বালু বিক্রি করে

সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে ফেলেছে।

এলাকাবাসী জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট

ড্রেজার মেশিনটি অপসারনের দাবী জানান এবং উত্তোলনকৃত বালু নিলামে

বিক্রি না করে অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাতের সাথে জড়িতদের

বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটি গঠনের দাবী জানান।

অভিযুক্ত যুবলীগ নেতা সেলিম শিপন বালু বিক্রির বিষয়টি অস্বীকার করে

বলেন, এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ

সরওয়ার বলেন, মাটি বিক্রির কোন সুযোগ নেই। যদি কোন ধর্মীয় প্রতিষ্ঠানের

মাটি প্রয়োজন হয় ইউএনওর নিকট আবেদন করে মাটি নিতে পারে। বিষয়টি

খতিয়ে দেখবো।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমীন সরকার বলেন,

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আপাতত ড্রেজার মেশিন দিয়ে বালু

উত্তোলনের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir