প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2025, 9:57 AM
ব্রাহ্মণপাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন, পুলিশের সহায়তায় উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বশুরবাড়িতে আটকে রেখে স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে তাঁর স্বজনদের হেফাজতে দিয়েছে।
নির্যাতিত গৃহবধূ শান্তা আক্তার (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ভাডা মাথা গ্রামের ফুল মিয়ার মেয়ে। তিন বছর আগে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস মিয়াজী বাড়ির অলি মিয়ার ছেলে হৃদয় হাসান (২৮) এর সঙ্গে সামাজিকভাবে তাঁর বিয়ে হয়।
শান্তার বাবা ফুল মিয়া জানান, বিয়ের সময় ১ লাখ টাকা যৌতুক, মেয়ের গয়না ও ফার্নিচারসহ প্রায় ৬ লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দেন তিনি। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই হৃদয় হাসান আরও টাকা দাবি করতে থাকেন। আমরা বিভিন্ন সময়ে টাকা দিয়েও মেয়ের ওপর নির্যাতন থামাতে পারিনি। হৃদয় মাদকাসক্ত এবং মাদকের টাকার জন্য নিয়মিত মেয়েকে মারধর করে। বিদেশ পাঠানোর জন্য আমরা জমি বিক্রি করে পাসপোর্টের খরচ হিসেবে ৪০ হাজার টাকা দিয়েছিলাম, বলেন ফুল মিয়া।
ফুল মিয়ার অভিযোগ, বুধবার রাতে হৃদয় হাসান মেয়েকে হত্যার উদ্দেশ্যে মারধর করে ঘরের মেঝেতে ফেলে রাখেন। পরে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহায়তায় শান্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শান্তা আক্তার বলেন, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য আমাকে নিয়মিত মারধর করত। আমি স্বামীর বাড়িতে নিরাপদ নই। হৃদয় যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। দাম্পত্য জীবনে শান্তা ও হৃদয়ের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হৃদয় হাসানের বাবা অলি মিয়া বলেন, রাতে আমার ছেলে ভাত খেতে চেয়েছিল। শান্তা না দেওয়ায় হৃদয় তাকে একটি থাপ্পর মারে। আমরা ছেলেকে বকেছি যে বউয়ের গায়ে হাত তোলা উচিত হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...