প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Sep 2025, 8:55 PM
নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন
মো. আনোয়ারুল ইসলাম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুদ আলম, বিল্লাল হোসেন, তানভীর আলম সুমন ও জুনায়েদ বোগদাদী। বক্তারা নিউইয়র্কে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।
বক্তারা অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা এবং অতীতের বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করারও আহ্বান জানান।
মানববন্ধনে উপজেলা এনসিপি কমিটি, উপজেলা যুবশক্তিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...