...
শিরোনাম
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ⁜ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ⁜ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ⁜ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার ⁜ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের ⁜ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় ⁜ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা ⁜ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান ⁜ নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার ⁜ রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন ⁜ চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার ⁜ লালমাইয়ে রাতের অন্ধকারে পাঁচ শতাধিক ফলজ গাছ কর্তন করেছে দুবৃত্তরা ⁜ লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন ⁜ বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা। পুলিশসহ আহত ⁜ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুবির শিক্ষার্থী শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন ⁜ কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ। ⁜ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2025, 1:14 AM

...
চান্দিনায় স্কুল মাঠে পশুর হাট সরাতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বিশৃংখলা News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে মাঠে গরুর হাট বসায় ইজারাদার। ওই তথ্য পেয়ে বিদ্যালয় মাঠ থেকে বাজার অপসারণে গেলে চরম নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে চরম বিশৃংখলা সৃষ্টি করে বাজার পরিচালনাকারী যুবদল নেতা মো. আক্তারুজ্জামান। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে ক্ষমা চেয়ে মুচলেকা দেয় ওই যুবদল নেতা।  

সোমবার (২ জুন) বিকেলে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর গরু বাজারে গিয়ে ইজারাদার ও তার সহযোগীদের কাছে হেনস্তার শিকার হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফয়সাল আল নুর। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে- আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে ‘ধর ধর’ বলে ধাওয়া করেন দুস্কৃতিকারীরা।এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সাথে থাকা পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীদের সহায়তা দোল্লাই নবাবপুর ইউনিয়ন ভূমি অফিসে অবস্থান নেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে ঘটনার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেন বাজার পরিচালনাকারী ও দোল্লাই নবাবপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. আক্তারুজ্জামান। 

এদিকে, সোমবার দুপুর ১২টা থেকে চান্দিনা উপজেলার যেসব স্কুল মাঠে গরুর হাট বসেছে ওইসব হাটে সরেজমিন ঘুরে তথ্য নিয়ে এবং উপজেলা প্রশাসনের মন্তব্য নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকের নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদ প্রশাসনের নজরে আসলে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। 

চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়ের বলেন- আক্তারুজ্জামান দোল্লাই নবাবপুর ইউনিয়ন যুবদল সভাপতি। তবে গরু বাজার নিয়ে ঘটনা সম্পর্কে আমি কিছু জানিনা। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান- সরকারি নির্দেশ অমান্য করে স্কুল মাঠে গরু বাজার বসানো হয়। আমরা অভিযানে গেলে বাজার পরিচালনাকারী ও ইউনিয়ন যুবদল সভাপতি আক্তারুজ্জামান এর উস্কানিতে তার লোকজন সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে এবং আমাদের উপর ক্ষিপ্ত হয়। পরে তারা ক্ষমা চেয়ে মুচলেকা দেয়। 

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরুর বাজার বসানোর খবর পেয়ে মাঠ থেকে বাজার অপসারণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে যায়। এসময় ইজারাদারের লোকেরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণ করে। পরে সেনাবাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের উপস্থিতিতে ইজারাদার ক্ষমা প্রার্থনা করে মুচলেকা দেয়।

এদিকে কুমিল্লার চান্দিনায় স্কুল মাঠে পশুর হাট বসায় ঈদের ছুটি শুরু হওয়ার আগের দিনও পাঠদান করা সম্ভব হয়নি। নামমাত্র বিদ্যালয় খোলা থাকলেও শুধুমাত্র বিদ্যালয়ের অফিস কক্ষ ছাড়া বাকি সব শ্রেণি কক্ষই বন্ধ। বিদ্যালয়ের মাঠ ছাপিয়ে বিদ্যালয় ভবনের বারান্দায়ও গরু-ছাগল বেঁধে রাখা হয়েছে। সোমবার (২ মে) উপজেলার দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এ চিত্র। এমন পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ দেখা গেছে।

ওই বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাজারের নির্ধারিত স্থানে বাৎসরিক স্থায়ী গরু বাজার ইজারা নিয়ে কোরবানীর ঈদের মৌসুমে সেই বাজার চলে আসে স্কুল মাঠে। আবার ঈদের আগ মুহুর্তে উপজেলা প্রশাসন থেকে অস্থায়ী গরু বাজার ইজারা নিয়ে সেই বাজারেরগুলো বসাচ্ছে স্কুল মাঠে। 

খোঁজ নিয়ে জানা যায়, বাংলা বছরের শুরুতে চান্দিনা পৌরসভাসহ উপজেলায় ৪টি স্থায়ী গরু বাজার ইজারা দেয় প্রশাসন। এর মধ্যে প্রতিবছরের ন্যায় উপজেলার দোল্লাই নবাবপুর গরু বাজারটি প্রায় ৫৪ লক্ষ টাকায় ইজারা নেয় ইজারাদার। কিন্তু ঈদের পূর্বে মুহুর্তে সেই গুরু বাজার নিয়ে আসা হয় দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। 

এছাড়া উপজেলা প্রশাসন প্রতিবছরের ন্যায় এবারও ২১টি অস্থায়ী গরু বাজার ইজারা দেয়। এর মধ্যে শ্রীমন্তপুর, কাদুটি ও ধেরেরায় গরু বাজার বসে ৩টি পৃথক বিদ্যালয় মাঠে। প্রশাসন ওইসব গরু বাজার নির্ধারিত বাজারে ইজারা দিলেও ইজারাদার তাদের সুবিধার্থে স্কুলের মাঠে খুটি বসিয়ে বাজার চালিয়ে যায়। উপজেলার ২৬টি স্থায়ী ও অস্থায়ী গরু বাজারের মধ্যে ৪টি বাজারই স্কুল মাঠে। বিদ্যালয়ে মাঠে গরুর হাট বসায় একদিকে যেমন ব্যহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদার অপরদিকে বিদ্যালয়ের মাঠ কর্দমাক্ত হয়ে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ছে। 

দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান- বাজারের নির্ধারিত স্থান থাকলেও কোরবানির মৌসুমে স্কুল মাঠেই প্রতি বছর গরু বাজার বসে। গতকাল (সোমবার) সকালে বৃষ্টি হওয়ায় গরু ছাগল নিয়ে স্কুলের বারান্দায় চলে আসে। এখনও বারান্দায় ক্যাশ কাউন্টার রয়েছে। বিগত বছরগুলোতে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার বলেছি, কিন্তু কোন ব্যবস্থা না নেয়ায় এবছর কাউকে কিছু বলিনি। মাঠে গরু বাজার থাকায় শিক্ষিকারাও আসতে সমস্যা হচ্ছে। 

কাদুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম জানান- দীর্ঘ বছরের পর বছর এভাবেই চলছে। গত বৃহস্পতিবার থেকে আমাদের উচ্চ বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সোমবার পর্যন্ত চলে। এরই মধ্যে গরু বাজারও চলে! 

দোল্লাই নবাবপুর বাজারের ইজারাদার মো. শাহজাহান সাজু বলেন- গরু বাজারের নির্ধারিত স্থানে জায়গা কম থাকায় যুগের পর যুগ কোরবানীর ঈদ মৌসুমে স্কুল মাঠেই বাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারও উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে বাজার চালাচ্ছি। শ্রীমন্তপুর গরু বাজারের ইজারাদার জাকির হোসেন জানান- স্কুল মাঠের বেশির ভাগ অংশই খাস জমি। আমরা ইজারা নিয়ে সেই খাস জায়গায় গরু বাজার বসিয়েছি। 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...

মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি  প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...

মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...

নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...

মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...

কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...

দেবিদ্বারে জুলাই গেজেটে নাম  ওঠেনি আহত ছাত্রদল নেতা ও  সাংবাদিকসহ চারজনের
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...

পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...

কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
➤ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
➤ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
➤ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
➤ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের
➤ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
➤ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা
➤ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান
➤ নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার
➤ রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন
➤ চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার
➤ লালমাইয়ে রাতের অন্ধকারে পাঁচ শতাধিক ফলজ গাছ কর্তন করেছে দুবৃত্তরা
➤ লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন
➤ বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা। পুলিশসহ আহত
➤ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুবির শিক্ষার্থী শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
➤ কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ।
➤ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir