প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2025, 1:12 AM
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে কাভার্ডভ্যান উদ্ধার করতে এসে দুর্ঘটনায় পুলিশের গাড়ি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পুটিয়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুটি কাভার্ডভ্যান মহাসড়কের পাশে খাদে পরে যায়। সোমবার সকাল ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম উদ্ধার কার্যক্রম চালাতে আসে। এ সময় চট্টগ্রামমূখী আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের ভ্যানটিসহ ওই কার্ভাডভ্যান খাদে পরে যায়। এ ঘটনায় সাগর ইসলাম নামে এক হাইওয়ে পুলিশের কন্সটেবল আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা রুহুল আমিন। তিনি জানান, সকালে দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। এ সময় চট্টগ্রামমূখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পুলিশের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পুলিশের ভ্যান ও কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে খাদে পরে যায়। এতে পুলিশের এক কন্সটেবল আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হসপিটালে পাঠানো হয়েছে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খাদে পড়া চারটি বাহন উদ্ধার চলমান আছে। মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...