প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2025, 10:25 AM
দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতা মোঃ নাজমুল বহিস্কার
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকে
মাদকের সাথে সম্পৃক্ততা প্রমাণ পাওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার
সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাজারুল হক
(মাছুম) পাঠানের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত
হওয়া গেছে। এর আগে নাজমুল হাসান রুবেলের মাদক সেবনের একাধিক ছবি ও
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল,
কুমিল্লা জেলা (উত্তর) এর সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য
নাজমুল হাসান রুবেলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, কুমিল্লা জেলা (উত্তর) এর আহবায়ক
মোঃ আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব মোঃ অহিদুজ্জামান মোল্লা এই
সিদ্ধান্ত অনুমোধন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সকল
পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য
নির্দেশনা প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...