প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jun 2025, 1:11 AM
ব্রাহ্মণপাড়ার ছাত্রদল নেতা ৮২ কেজি গাঁজাসহ ঢাকায় আটক
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাসেল মাহমুদকে ৮২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে ) সকালে অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে তাকে আটক করে ঢাকা র্যাব-১০। এ সময় তার সহযোগী আরও তিন জনকে আটক করে র্যাব। এসময় তাদের বহন করা একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শনিবার (৩১ মে ) বিকেলে রাসেল মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে নিশ্চিত করে মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ। আটক হওয়া রাসেল মাহমুদ উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রূপ মিয়ার ছেলে। তিনি শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক।
আটক হওয়া অন্যরা হলেন, উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকার বারেক মিয়ার ছেলে মো. সুজন, মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।
র্যাব জানায়, অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে রাসেল ও তার সহযোগীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮২ কেজি গাঁজা ও তাদের বহন করা একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ বলেন, মাদকসহ আটকের বিষয়টি সঠিক। এজন্য তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল এ বহিষ্কারাদেশ দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...