প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Sep 2025, 11:26 AM
দেশের ম্যাচে খেলতে চাইছেন না মেসি!
লিওনেল মেসি তার ক্যারিয়ারের সায়াহ্নে আছেন এখন। আর্জেন্টিনার হয়ে শেষ বিশ^কাপ ম্যাচে খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঠিক এই সময়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর এক খবর। আর্জেন্টিনা এখন ‘চাপে’ আছে যেন তাকে না খেলানো হয়, আর এই চাপটা দিচ্ছে খোদ লিওনেল মেসি। ২০২২ বিশ^কাপ জেতার পর থেকে মেসির ফিটনেসে অনেক ঢিল পড়ে গেছে। একটু থেকে একটু হলেই যেন মেসি ইনজুরিতে পড়ে যাচ্ছেন, ছিটকে যাচ্ছেন বড় সময়ের জন্য। শেষ তিন বছরে তাকে ফিটনেসজনিত চোটের কারণে ১৫০ দিন থাকতে হয়েছে মাঠের বাইরে, ১৭ দিনের মতো নিয়েছেন বাড়তি বিশ্রামও। যেখানে আগের বিশ^কাপের চক্রে তিনি এমন সমস্যায় পড়েছিলেন মোটে ৭৬ দিন। এখানেই পরিষ্কার হয়ে যায় বিষয়টা। সে কারণে মেসিকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। মূলত সে কারণেই নিজেকে নিয়ে মিয়ামি অধিনায়ক। আর্জেন্টিনার বিশ^কাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। এবারের বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচগুলো তাই নিয়মরক্ষার। আর্জেন্টিনার মাটিতে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শেষ বারের মতো বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচে খেলবেন মেসি। আগামী ৫ সেপ্টেম্বরের সেই ম্যাচ নিয়ে বাড়তি প্রস্তুতিও নিচ্ছেন তিনি, দেশের মাটিতে নিজের সম্ভাব্য শেষ ম্যাচ, তাই তিনি সে ম্যাচের জন্য ডেকেছেন পরিবারের সব মানুষকে, সব আত্মীয়-স্বজনও থাকবেন সেখানে। সে ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। আর্জেন্টিনা সেই ম্যাচ খেলে যাবে ইকুয়েডরে, সেখানে ২০২৬ বিশ^কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলবে। সে ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হোক, সেটা চাইছে মিয়ামি। কারণ আর্জেন্টিনার বিশ^কাপ নিশ্চিত হয়ে গেলেও মিয়ামির সামনে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। মেজর লিগ সকারের ছয় নম্বর অবস্থানে আছে মিয়ামি। এমএলএসের প্লে অফ নিশ্চিত করতে হবে দলটাকে, সম্ভাবনা আছে লিগ পর্যায়ে শীর্ষে থেকে শেষ করার পুরস্কার সাপোর্টার্স শিল্ড জেতারও। সেসব ম্যাচের আগে মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না মিয়ামি। আর সে কারণেই আর্জেন্টিনা তাকে বিশ্রাম দিতে পারে সে ম্যাচে। আর্জেন্টাইন সাংবাদিক ফার্নান্দো সিজের বরাত ধরে রয় নেমার জানাচ্ছেন এ খবর। মেসি এখন ইকুয়েডর ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে আলাপ করছেন স্কালোনিসহ সব কোচিং স্টাফের সঙ্গে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...