প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2026, 9:08 AM
চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘর ভাংচুরের অভিযোগ
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ির টিনের বেড়া ও জানালার থাই গ্লাস ভাংচুর, মাটি কেটে আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ করে তোলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলো, উপজেলা উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকার মৃত আবুল বাশারের ছেলে আব্দুল ওয়াদুদ (৪৭), মৃত আবদুল বারেকের ছেলে ফারুক (৪০), পারভেজ (৩৫), ০৩নং কালিকাপুর ইউনিয়নের কাশিপুর এলাকার আবদুল হাকিমের ছেলে সামছু মিয়া (৪৫), সামছু মিয়ার ছেলে সবুজ (২৮), সুজন (২৪), শুভ (২৪), অজ্ঞাতনামা ২০/২৫ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার শিতলীয়া মৌজায় আব্দুল কুদ্দুছের বাবার রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ-বণ্টনের পর তাঁরা নিজ নিজ অংশ ভোগ দখল করে আসছেন। তবে সম্পত্তির একটি অংশ নিয়ে তাঁর সৎ ভাই আব্দুল ওয়াদুদের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে আব্দুল ওয়াদুদসহ কয়েকজন ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন লোক বিরোধপূর্ণ সম্পত্তিতে গিয়ে তাঁর বসতবাড়ির চারপাশের টিনের বেড়া ও ঘরের জানালার থাই গ্লাস ভাংচুর করে। তাঁর পাকা বসতঘরের পূর্ব পাশে মাটি কেটে নেওয়া হয়েছে। এতে দোতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সময় বাঁধা দিতে গেলে আবদুল কুদ্দুছ কে মারধর ও হত্যার হুমকি দেয়।
আব্দুল কুদ্দুছ বলেন, বিরোধপূর্ণ সম্পত্তি নিজেদের মধ্যে সুষ্ঠ ভাবে ভাগ-বণ্টন করে যার যার অংশ বুঝে নেওয়ার জন্য আমি একাধিকবার অনুরোধ করেছি। আমার সৎ ভাই তার অংশ অন্য মৌজায় নিয়ে ২০ বছর আগেই বিক্রি করে দিয়েছে। আমি এ জমি ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিদিন আমাকে হুমকি দিচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্ত আবদুল ওয়াদুদ বলেন, আমি আমার বাবার প্রথম সংসারের ছেলে। আমার দাদার আগে আমার বাবা মারা যান। আমি অনেক কষ্ট করে আমার সৎ ভাই বোনসহ ১০ জনের সংসারের সকল খরচ চালিয়েছি। বন্টন অনুসারে এ জায়গায় আমার অংশীদারিত্ব রয়েছে। আমার ভাইয়েরা তাদের অংশে বসতঘর গড়ে তুলে বসবাস করে আসছে। ২০২৩ সালে আমার অংশের জায়গা খারিজ খতিয়ান করে আর্থিক সংকটে পড়ে জায়গাটি বিক্রি করেছি। আমার ভাইয়েরা এ জায়গা নিয়ে ঝামেলা করছেন।
ভেকু দিয়ে মাটি কাটার বিষয়ে ফারুক বলেন, আমি আমার নিজস্ব পৈত্রিক সম্পত্তিতে বসতবাড়ি করার লক্ষ্যে মাটি কেটে ভরাট করছে। কুদ্দুসের ঘরের পেছনে প্রায় ১০ ফিট জায়গা রেখে মাটি কাটা হচ্ছে। আমার কোন অসৎ উদ্দেশ্য নেই বিল্ডিং এর ক্ষতি করার।
চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, উপজেলা উজিরপুর ইউনিয়নের শীতলীয়া এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষই অভিযোগ করেছে। দুটি অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...