প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2026, 9:05 AM
বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলনে অভিযোগ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত চাঁদাবাজি, জবরদখল ও মাদক কারবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় বাঞ্ছারামপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওসমান মাঝি বলেন, "একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিল এবং আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ৫ আগস্টের পর থেকে আমার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল ও চাঁদাবাজির যে কল্পিত অভিযোগ তোলা হয়েছে, তার সাথে আমার নূন্যতম কোনো সম্পর্কও নেই।"
সংবাদ সম্মেলনে ওসমান মাঝি আরও বলেন, "আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই কোনো অপকর্মের সাথে আমি যুক্ত ছিলাম না। রূপসদী ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমার জীবনযাপন সম্পর্কে অবগত আছেন। মাদক বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।" এ সময় তিনি পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ প্রশাসনিক তদন্ত দাবি করেন এবং প্রকৃত সত্য উদঘাটন করে দেশবাসীর সামনে তা তুলে ধরার জন্য স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...