প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:48 AM
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভূমিকা নিয়ে আলোচনা সভা
অশোক বড়–য়া
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বছরপূর্তি উপলক্ষে আজ কুমিল্লা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা হেফাজতে ইসলামের আমির মুফতি শামসুল ইসলাম জিলানী, ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোঃ আবু তৈয়ব, দারোগাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইয়াসিন নূরী, জামায়াতের দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এবং এনসিপি সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা নোমান আলমগীর। হামদ নাত পরিবেশন করেন ধনেশ্বর জামে মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শফিউল্লাহ।
বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক আন্দোলন। তারা বলেন, এই আন্দোলনে আলেম-ওলামারা জনগণকে সঠিক পথে অনুপ্রাণিত করেছেন এবং সাহস যুগিয়েছেন।তারা সকলকে শোষণ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...