...
শিরোনাম
নগরীর 6নং ওয়ার্ডে মাদকের ভয়াভয় আখরা ⁜ পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা ⁜ দেবিদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা দেখছেন পরীক্ষার্থী ⁜ কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল ⁜ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ⁜ "আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাহ্মণপাড়ায় বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ" ⁜ চৌদ্দগ্রামে স্বামীর সম্পত্তির দখল চাওয়ায় বিধবাকে মারধর ⁜ কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্ত অভিযোগে বহিরাগত আটক ⁜ কুমিল্লা জেলা পরিষদের তত্ত্বাবধানে ১,৭৯৩ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন ⁜ চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর ⁜ মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার ⁜ মেসির প্রসঙ্গ তুলতেই রোনালদো বললেন, ‘পরের প্রশ্নটি করুন’ ⁜ ইংল্যান্ডকে রুখে দিল ঘানা ⁜ দাউদকান্দিতে অপমৃত্যুকে কেন্দ্র করে চাদা দাবি বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগ ⁜ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদ বিতরণ ⁜ বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের বৃক্ষ রোপন কর্মসূচী পালন। ⁜ কুমিল্লায় কারবালা স্বরনে শাহপুর দরবারের উদ্যোগে মিছিল ও দোয়া অনুষ্ঠিত ⁜ গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে? ⁜ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থাপন করছে ইরান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:35 AM

...
চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল News Image

এমরান হোসেন বাপ্পি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আগস্ট বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে উপলক্ষে আয়োজিত পূর্ব নির্ধারিত সংক্ষিপ্ত সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি মু. বেলাল হোসাইনে পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মো. আইয়ুব আলী ফরায়েজী, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্ম-পরিষদ সদস্য মাস্টার কফিল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কর্ম-পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করেছে। হাজার হাজার লাশের উপর টিকে থাকা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে গত বছরের দিনে বিদায় করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রমাণ করেছে অন্যায়ের সাথে জামায়াত কখনো আপোষ করেনা। আজকের গণমিছিলে হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এতে কোন সন্দেহ নেই। সময় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে এমপি নির্বাচিত করতে হবে। সমাবেশ শেষে হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সমাবেশস্থল থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে লাকসাম রোডের মাথায় গিয়ে সমাপ্ত হয়।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে জুলাই শহীদ মো: জামশেদুর রহমান মিয়াজী মাওলানা শাখাওয়াত হোসেন শাহাদাত এর কবর জিয়ারত, দোয়া-মুনাজাত নিহতদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এবং উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামে উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলার সাবেক আমীর মো. আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, জেলা মজলিসে সূরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, উজিরপুর ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, মুন্সীরহাট ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুল মান্নান, সাংবাদিক মো. বেলাল হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো: মোজাম্মেল হোসেন, উপজেলা উত্তর ছাত্রশিবির সভাপতি মো. নাসিম মিয়াজী, পৌর ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ হোসাইন সহ উভয় পরিবারের সদস্যবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলা থানা প্রশাসনের উদ্যোগে শহীদ জামশেদ মাওলানা শাহাদাতের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। সময় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের খোঁজ খবর নেয়া হয়। মঙ্গলবার সকালে উপলক্ষে আয়োজিত জিয়ারত মুনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সহ চৌদ্দগ্রাম উপজেলা থানা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগস্ট রাজধানীর উত্তরায় ছাত্র জনতার মিছিলে প্রকাশ্যে গুলি করে পুলিশ। সময় পুলিশের গুলিতে নিহত হন চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মাওলানা মো. শাখাওয়াত হোসেন শাহাদাত। এছাড়াও একই দিন চৌদ্দগ্রাম থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মিয়াজী বাড়ীর ছাত্রশিবির কর্মী মো: জামশেদুর রহমান মিয়াজী। অভ্যুত্থান পরবর্তী সময়ে দুটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নগরীর 6নং ওয়ার্ডে মাদকের ভয়াভয় আখরা
নগরীর 6নং ওয়ার্ডে মাদকের ভয়াভয় আখরা

আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার ও শুভপুর এলাকার বিস্তীর্ণ জনপদজুড়ে ভয়াবহ...

পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস...

দেবিদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড  খাতা দেখছেন পরীক্ষার্থী
দেবিদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা দেখছেন পরীক্ষার্থী

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা...

কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল
কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপস...

জাহিদ পাটোয়ারী, কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা জেলাায় ১০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে...

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে কুম...

"আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাহ্মণপাড়ায় বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ"
"আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাহ্মণপাড়ায় বিএনপি-যু...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নগরীর 6নং ওয়ার্ডে মাদকের ভয়াভয় আখরা
➤ পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
➤ দেবিদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা দেখছেন পরীক্ষার্থী
➤ কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল
➤ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
➤ "আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাহ্মণপাড়ায় বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ"
➤ চৌদ্দগ্রামে স্বামীর সম্পত্তির দখল চাওয়ায় বিধবাকে মারধর
➤ কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্ত অভিযোগে বহিরাগত আটক
➤ কুমিল্লা জেলা পরিষদের তত্ত্বাবধানে ১,৭৯৩ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন
➤ চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
➤ মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার
➤ মেসির প্রসঙ্গ তুলতেই রোনালদো বললেন, ‘পরের প্রশ্নটি করুন’
➤ ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
➤ দাউদকান্দিতে অপমৃত্যুকে কেন্দ্র করে চাদা দাবি বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগ
➤ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদ বিতরণ
➤ বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের বৃক্ষ রোপন কর্মসূচী পালন।
➤ কুমিল্লায় কারবালা স্বরনে শাহপুর দরবারের উদ্যোগে মিছিল ও দোয়া অনুষ্ঠিত
➤ গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?
➤ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থাপন করছে ইরান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir