প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2026, 9:56 AM
গাছে গাছে মাদকসেবী-কারবারিদের নাম-ঠিকানা ঝুলিয়ে যুবসমাজের অভিনব প্রতিবাদ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয় যুবসমাজ। উপজেলার সদর ইউনিয়নের নাইঘর উত্তরপাড়ায় গাছে গাছে মাদকসেবী ও কারবারিদের নাম-ঠিকানা লিখে ঝুলিয়ে দিয়েছেন তাঁরা। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এলাকায় বিভিন্ন ধরনের মাদক সহজে ছড়িয়ে পড়ছে। এতে সাধারণ পরিবারের অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছেন। মাদকের কারণে পারিবারিক ও সামাজিক অস্থিরতাও বাড়ছে।
স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে গাছে ঝোলানো পোস্টারগুলোতে ১১ জন মাদকসেবী ও বিক্রেতার নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। তাঁদের মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
নাইঘর উত্তরপাড়ার একাধিক সচেতন যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাদকসেবী ও কারবারিদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুল-কলেজপড়ুয়া অনেক তরুণও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাঁদের অভিযোগ, মাদক কেনার টাকা জোগাড় করতে এলাকায় ছোটখাটো চুরির ঘটনাও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে পুকুরের মাছ, পানির পাম্প, টিউবওয়েল, বৈদ্যুতিক তার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটছে। চুরি করা এসব জিনিস বিক্রি করে কেউ কেউ মাদক সেবনের টাকা জোগাড় করছেন বলেও তাঁরা অভিযোগ করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এলাকার কয়েকজন বয়স্ক বাসিন্দা বলেন, কিছু তরুণ মাদক সেবনের পাশাপাশি বিক্রির সঙ্গেও জড়িত। তাঁদের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
স্থানীয় যুবসমাজের সদস্যরা বলেন, গাছে নাম-পরিচয় ঝুলিয়ে দেওয়ার উদ্দেশ্য কাউকে হেয় করা নয়; বরং মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মাদকসেবী ও কারবারিদের স্বাভাবিক জীবনে ফেরানোর আহ্বান জানানো। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...