প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2026, 9:29 AM
কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২১ সেপ্টেম্বর সোমবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আঞ্জুমান আরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুস সামাদ ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ হাজী আবুল হাশেম, শিক্ষানুরাগী মো. জাহাঙ্গীর আলম,আবদুস সামাদ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবদুস সামাদ।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, ামাদের শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তথা শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তাকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা মানুষকে ভালো মন্দের পার্থক্য করতে শেখায়। শিক্ষা মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরাও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে, তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামী দিনে থাকবে।
আবদুস সামাদ বলেন, নিয়মিত পরিমিত ও পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইফফাত আরা রিমি, ইব্রাহিম,, তাহমিনা আক্তার, আয়েশা আক্তার, আবদুস সামাদ ফাইন্ডেশনের সদস্য আজিজুল ইসলাম সানি, আবদুল কাদের জিলানী, ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ খাতা, কলম, ডাইয়রী ও ঘড়ি বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...