প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2026, 8:43 AM
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা চারজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম তুহিন , মোজাম্মেল হোসেন ফাহাদ এবং মো. কামরুল হাসান, সিয়াম ।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকু জানিয়েছেন, চাঞ্চল্যকর ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাদের চিন্তার জন্য ৩ ঘণ্টা সময় দিয়েছেন, যার পরে জবানবন্দি রেকর্ড করা হবে। এটি একটি অত্যন্ত লোমহর্ষক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড যা সারা দেশকে নাড়া দিয়েছে। আসামিরা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখলেও এখন পর্যন্ত কুমিল্লা বারের কোনো আইনজীবী তাদের পক্ষে বা বিপক্ষে কোনো ওকালতনামা বা দরখাস্ত দেননি। বার সবসময় সচেতন রয়েছে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নৃশংস হত্যাকাণ্ডের সর্ব্বোচ্চ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে সাইফুল ইসলাম তুহিন অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে সুকৌশলে সেখানে নেওয়া হয়েছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...
ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...