প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 7:58 AM
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেবিদ্বারে র্যালি
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (১২ সেপ্টেম্বর) দেবিদ্বার
উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ
প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিএনসিসি,
স্কাউট ও গার্ল গাইডের সমন্বয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা
অভিযান চালানো হয়। এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার
সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক
ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল
উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাঠান
ভুলু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি
(এনসিপির) উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম, দৈনিক সমকাল
প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির
সভাপতি মোঃ আক্তার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য
সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ির
আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং
এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে
নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর
বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...
আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...
কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের...