প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 7:57 AM
বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি দেবিদ্বারের সেচ্ছাসেবক লীগ নেতা আলম হাজারীর
মোঃ আক্তার হোসেন
দেবিদ্বারে বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ সেচ্ছাসেবক
লীগ নেতা ও ইউপি সদস্য মো. আলম হাজারীর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার
বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মো. আলম
হাজারী (৪৫) বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। তিনি বড়শালঘর
ইউপি সদস্য ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা
সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের
সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল
আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, আলম হাজারী বিএনপিতে যোগদানের পর এলাকায়
অবস্থান করছিলেন। সম্প্রতি শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সব রাজবন্দিদের মুক্তির দাবিতে
তিনি সক্রিয় হয়ে ওঠেন। পুলিশ শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগ তুলেন
আলম হাজারীর বিরুদ্ধে। এর আগে আলম হাজারীর ভাগিনা ইউনিয়ন যুবলীগ নেতা
সাদ্দাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে আওয়ামীলীগের মিছিল
করিয়ে দেশবাসীর সমালোচনার মুখে গ্রেফতার হয়।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আলম হাজারী নিষিদ্ধ আওয়ামী
লীগের গোপন কার্যক্রমে সক্রিয় রয়েছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে
গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার
দাউদকান্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের অর্থ যোগানদাতা ছিলেন
তিনি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষ...
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপ...
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর...
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...