প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:22 AM
হাজীগঞ্জে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত নগদ অর্থ থেকে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ৮ আগস্ট সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইবনে আল জায়েদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক অসহায় পরিবারের মাঝে বরাদ্দকৃত এই চেক বিতরণ করেন | দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত অর্থ থেকে অসহায় পরিবারের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে দুর্যোগ ও সংকটে থাকা অসহায় পরিবারগুলো কিছুটা উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...