প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 7 Aug 2026, 8:54 PM
দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ| তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ সংগ্রহ করে ৩৫৫ রান| ¯^াগতিকরা প্রথম ইনিংসেই পায় ৯২ রানের লিড| ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ| ৫৩ রানে দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে| দিনের শুরুতেই ফিলিপেকে বোল্ড করেন হাসান মাহমুদ| ২৪ রান করে সাজঘরে ফেরেন ফিলিপে| তারপর উইকেট পান ইবাদত হোসেন| জ্যাক ক্লেটন ক্যাচ আউট হন ইবাদতের বলে| দ্রুত গতিতে রান তোলা ক্লেটন ৫৮ বলে ৪৮ রান করে আউট হন| পঞ্চম উইকেটটিও শিকার করেন হাসান| অর্ধশতক হাঁকানো প্যাটারসনকে বোল্ড করেন হাসান| ৯১ বলে ৫৩ রান করে তিনি বিদায় নেন| লাঞ্চের পরে ¯^াগতিকরা আরো আগ্রাসী হয়ে ওঠেন| জ্যাক ডোরান ও টিগ উইলি দ্রুত গতিতে রান তুলতে থাকেন| সেঞ্চুরি হাঁকান উইলি| তিনি থামেন ১৩০ রানে| তার ১৭৭ বলের ইনিংস থামান খালেদ| ডোরান করেন ১০২ বলে ৭৬ রানে| তাকে শিকার করেন মিরাজ| জারসিস ওয়াদিয়াকে রানের খাতা খোলার আগেই বিদায় করে দেন মিরাজ| হাসান মাহমুদ ও তাসকিনও শেষ সেশনে একটি করে উইকেট নেন| ফলে ৩৫৫ রানে অলআউট হয় অজিরা| ৯২ রানের লিড নেয়| বাংলাদেশের পক্ষে হাসান ৪২ রানের বিনিময়ে নেন চারটি উইকেট| দুইটি করে উইকেট নেন তাসকিন ও মিরাজ| একটি করে উইকেট পান খালেদ ও ইবাদত| ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নেমে শুরুতেই সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ| ৬ বলে ৬ রান করে ক্যাচ আউট হন সাদমান| ১১ বলে ৬ রান আউট হয়ে গেছেন মুমিনুল হকও| ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ| এখনো ৭৩ রানে পিছিয়ে আছে টাইগাররা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া| ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন উগান্ডা জাত...
ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে আর্জ...
রিয়ালেই থাকছেন ভিনি
মাসখানেক ধরে জল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের সবশেষ চুক্তি প্রস্তাব মেনে নিয়েছেন...
পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার| গতির সঙ্গে ধারাবাহিক...
সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশ...
এফএনএস বিদেশ : যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে রাতের নিষেধাজ্ঞা মানতে চ...
বিশ্ববাজারে আরও বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
এফএনএস বিদেশ : আন্তর্জাতিক বাজারে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে| গতকা...