প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Aug 2026, 11:01 PM
ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
বিশ^কাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা| ১-০ ব্যবধানের ওই পরাজয় কাঁদিয়েছিল লিওনেল মেসিকে| সময়ের সঙ্গে বেদনার ক্ষত শুকিয়ে আবার মাঠে নামলেন আর্জেন্টিনার অধিনায়ক| ফাইনাল হারের ১৩ দিন পর আবার বল পায়ে মাঠে দেখা গেল মেসিকে| ৫৩তম মিনিটে বদলি খেলোয়াড়ের বেঞ্চ থেকে মাঠে নামেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড| কলা¤^াস ক্রুর বিপক্ষে ঘরের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মায়ামি| ড্যানিয়েল পিন্টারের বদলে মাঠে নামেন মেসি| ষষ্ঠ বিশ^কাপ খেলে মাঠে তিনি প্রবেশ করেন বীরের বেশে| তাকে ¯^াগতিক দর্শকরা বিপুল সংবর্ধনা দেন| এমএলএসের বড় তারকার প্রত্যাবর্তন ¯^প্নের মতো হতে পারতো| মাঠে নামার তিন মিনিট পর পেনাল্টি বক্সের ডানপাশে লুইস সুয়ারেজের একটি পাস পান তিনি| বাঁ পায়ের জোরালো শট নেন| সাউথ ফ্লোরিডার দর্শকরা জালে বল জড়ানোর অপেক্ষায় ছিলেন| কিন্তু না, কাছের পোস্ট ঘেষে বল মাঠের বাইরে যায়| হতবাক হয়ে যান দর্শকরা| ওই গোলে মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারতো| প্রথমার্ধে উরুগুয়ান তারকা সুয়ারেজের ঝলকে দুই গোলের লিড পায় ¯^াগতিকরা| তার প্রথম শট কলা¤^াস গোলকিপার প্যাট্রিক শুলটের মাথার ওপর দিয়ে জালে জড়ায়| তারপর নোয়াহ অ্যালেনকে দিয়ে দ্বিতীয় গোল করান তিনি| মায়ামি দুই গোলের লিড নিয়ে হাফটাইমে যেতে পারেনি| ব্রাজিল মিডফিল্ডার কাসেমিরো ঘরের মাঠে অভিষেকের দিনে আত্মঘাতী গোল করেন| তারপর ব্রাইস মেন্দেজের ফ্রি কিক থেকে ৮৪তম মিনিটে জাল খুঁজে পায় কলা¤^াস এবং মায়ামিকে পুরো তিন পয়েন্ট নিতে দেয়নি| মেসির ক্লাব ও আন্তর্জাতিক সতীর্থ রদ্রিগো দে পল এদিন মায়ামির শুরুর একাদশে ছিলেন| মেসির সঙ্গে তিনিও বিশ^কাপের পর বিশ্রামে ছিলেন| শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে দুজনের কেউ খেলেননি| নিয়ম অনুযায়ী এমএলএস অলস্টারের হয়ে না খেলায় নিষেধাজ্ঞা থেকে রেহাই পান তারা| চলতি সপ্তাহে মেসি ও দে পল অনুশীলনে ফেরেন| শেষবার ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেসি খেলেছিলেন| ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা নাশভিলে এসসির চেয়ে দুই পয়েন্ট পেছনে মায়ামি| এখন তাদের মনোযোগ লিগস কাপের দিকে| আগামী বুধবার নু স্টেডিয়ামে তারা ¯^াগত জানাবে অ্যাতলেটিকো দে সান লুইসকে| তারপর প্রতিযোগিতার নকআউটে ওঠার সুযোগ পেতে মন্টেরে ও লিওঁনের মুখোমুখি হবে মেসির দল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...