প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Aug 2026, 10:59 PM
গ্লোবাল সুপার লিগ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স
আধুনিক টি-টোয়েন্টিতে দুইশ-আড়াইশ রানকেও নিরাপদ স্কোর মনে করা হয় না| এই ধরনের চ্যালেঞ্জিং স্কোর করেও আগে ব্যাটিং করা দলের হেরে যাওয়ার ভুরি ভুরি উদাহরণ আছে| কিন্তু গতকাল রোববার সকালে গ্লোবাল সুপার লিগের ফাইনালে যা হয়ে গেল, তা অনন্য এক দৃষ্টান্ত ˆতরি করল টি-টোয়েন্টি ক্রিকেটে| ফাইনালের মতো চাপের ম্যাচে মাত্র ৮৫ রান করেও সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসকে ৬ রানে হারাল গায়ানা আমাজন ওয়ারিয়র্স| টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে সর্বনিম্ন মোট রানের রেকর্ড বইয়ে ঢ়ুকে গেল এটি| টি-টোয়েন্টি ফাইনালের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে টানা দ্বিতীয় শিরোপা জিতল আমাজন| এর আগে ওয়েস্ট আফ্রিকা ট্রফির ফাইনালে সবচেয়ে কম ১০৩ রান করে রোয়ান্ডাকে হারিয়েছিল নাইজেরিয়া| এই প্রথমবার একশ রানের কম করে কোনো দল ফাইনালে জিতল| ৮৬ রান করার জন্য ১০ বলে ৭ রান লাগত সান ফ্রান্সিস্কোর| শেষ ব্যাটার ক্যালাম স্টো মিড অফে ম্যাথু ফোর্ডের দিকে বল ঠেলে দ্রুত সিঙ্গেল নেন| কিন্তু শিমরন হেটমায়ার বোলারের প্রান্তে স্টাম্প ভেঙে দেন, সব শেষ! ম্যাচটি ছিল বোলারদের| প্রভিডেন্সে আমাজন টস জিতে আগে ব্যাটিং নিয়ে বিপদে পড়েছিল| ৬.২ ওভারের মধ্যে তাদের শীর্ষ পাঁচ ব্যাটার ডাগআউটে ফিরে যান| তাদের মধ্যে সর্বোচ্চ ৮ রান করেন রহমানউল্লাহ গুরবাজ| ওই সময় তাদের স্কোরবোর্ড ছিল ২৫/৫, এর মধ্যে তিন উইকেট পিটার সিডলের| ডোয়াইন প্রিটোরিয়াস ও ফোর্ড নবম উইকেটে জুটি গড়ার আগ পর্যন্ত আমাজনের কিছুই ভালো ঠেকছিল না| ওই সময় তাদের স্কোর ছিল ৮ উইকেটে ২৯ রান| দুজনে মিলে ৪১ রান যোগ করেন| ১০ ন¤^রে নামা ফোর্ড ২৩ বলে সর্বোচ্চ ২৮ রান করেন| জেতার মতো সংগ্রহ আমাজন হয়তো করেনি| তবে অনিরুদ্ধ ইমানুয়েল যখন চার ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিলেন, তখন ৩০ রানে অলআউট হওয়ার যে শঙ্কা জেগেছিল, তার চেয়ে ভালো কিছুই করে দেখিয়েছে দলটি| জিততে দরকার ছিল ৮৬ রান| সান ফ্রান্সিস্কো ¯^াগতিক দলের চেয়ে ভালো শুরু করেছিল| প্রিটোরিয়াস দুটি এবং গুডাকেশ মোটি একটি উইকেট নিলে, তিন ওভারের মধ্যে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৮ রান| কিন্তু অলিভার পিকে ফাইনালের ইনিংস খেলেন| তৃতীয় উইকেটে ১০ বলে ২২ রান তোলেন হাসান খানের সঙ্গে জুটিতে| কিন্তু ৫ ন¤^রে সঞ্জয় কৃষ্ণমূর্তি স্ট্রাইকে আসতেই রান করা যেন ভুলে গেল সান ফ্রান্সিস্কো, বিশেষ করে মোহাম্মদ নবীর বিরুদ্ধে| পিকের সেঙ্গ ২৫ রানের জুটিতে ২৪ বল খেলে মাত্র ৯ রান করেন সঞ্জয়| পিকের সঙ্গে তার ২৫ রানের জুটি হয়েছে ৪৩ বল খেলে| তখনো শঙ্কার কোনো ঘণ্টা বাজেনি| লক্ষ্য নাগালের মধ্যেই ছিল| কিন্তু নবী কৃষ্ণমূর্তি ও ২৮ বলে ৩১ রান করা পিকেকে ফেরান টানা দুই ওভারে| দশম ও দ্বাদশ ওভারে আফগান তারকার শিকারের মাঝের ওভারে ইমরান তাহির জোড়া আঘাত করেন| ম্যাচ ঘুরে যায়| শেষ উইকেট জুটির ওপর চাপ বাড়ে| ১৪ বলে ১৪ রান লাগত| তারপর হলো সেই রানআউট| অভাবনীয় পারফরম্যান্সে আমাজন জিতে গেল ম্যাচ| বিতর্কের ঊর্ধ্বে থেকে ম্যাচসেরার পুরস্কার জেতেন প্রিটোরিয়াস|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...