...
শিরোনাম
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার, ⁜ সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন! ⁜ কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার ⁜ ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের ⁜ কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি ⁜ ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা ⁜ বন উজাড়ের মাশুল! ব্রাহ্মণপাড়ার গ্রামে গ্রামে বানরের উৎপাত ⁜ কুমিল্লা সদর দক্ষিণের দুই ইউনিয়ন একীভূত, নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন ⁜ মামলা প্রত্যাহারে চাপ, হত্যাচেষ্টা ও হয়রানির অভিযোগ সাংবাদিকের ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা ⁜ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা ⁜ বুড়িচং গোপিনাথপুরে মতবিনিময় সভা ⁜ "একজন আদর্শ জনপ্রতিনিধি কর্ম " ⁜ মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদল নেতা মঞ্জুর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা ⁜ শোক সংবাদ ⁜ দেশসেরা ফলাফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সোনার বাংলা কলেজের দুই শিক্ষার্থী ⁜ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2026, 8:49 AM

...
‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না’—ভিপি সাদিক কায়েম News Image
‎ডাকসুর  ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না।  “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”
‎শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎সাদিক কায়েম বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল এবং সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুরুদ্দিন আহম্মেদ।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা.জহিরুল আলম ও অর্থ সম্পাদক ডা, জুয়েল রানা।
‎এ সময় বক্তব্য দেন এনডিএফের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. জিয়া উদ্দিন, সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক লিটন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. শাহ আলম।
 অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ সাদমানের মা ও শহীদ মাসুম মিয়ার বাবা তাঁদের অনুভূতি তুলে ধরেন।
‎এ ছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা
 কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক আবু রায়হান, রাশেদুল হাসান, আল আমিন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবির উপস্থিত ছিলেন এবং তাদের পক্ষে বক্তব্য রাখেন সমন্বয়ক আবির


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...

সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!

আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...

কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...

ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...

কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি

কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...

ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক,  অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...

মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
➤ সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
➤ কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
➤ ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের
➤ কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
➤ ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা
➤ বন উজাড়ের মাশুল! ব্রাহ্মণপাড়ার গ্রামে গ্রামে বানরের উৎপাত
➤ কুমিল্লা সদর দক্ষিণের দুই ইউনিয়ন একীভূত, নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন
➤ মামলা প্রত্যাহারে চাপ, হত্যাচেষ্টা ও হয়রানির অভিযোগ সাংবাদিকের
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা
➤ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা
➤ বুড়িচং গোপিনাথপুরে মতবিনিময় সভা
➤ "একজন আদর্শ জনপ্রতিনিধি কর্ম "
➤ মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদল নেতা মঞ্জুর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা
➤ শোক সংবাদ
➤ দেশসেরা ফলাফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সোনার বাংলা কলেজের দুই শিক্ষার্থী
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir