...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2026, 8:39 AM

...
দাউদকান্দিতে এক শতাংশ সরু জমিতে ব্যতিক্রমী বসতঘর News Image

মিতা মিয়াজী, দাউদকান্দি 

প্রস্থে মাত্র ৫ ফুট,দৈর্ঘ্যে ৮৫ ফুট জায়গাটির সর্বোচ্চ ব্যবহার করে ব্যতিক্রমী বসতঘর নির্মাণ করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার সৌদিপ্রবাসী মো. শাহজালাল।

জমির পরিমাণ মাত্র এক শতাংশ। তাও সরু।বসতঘর নির্মাণের জায়গাটি আগে জলাশয় ছিল। সেটি আশপাশের লোকজন ভরাট করার সময় সৌদি প্রবাসী মো. শাহজালালও জলাশয়টি ভরাট করেন।ভরাটকৃত জায়গায়  চলতি বছরের জুন মাসে একটি টিনের  ঘর নির্মাণ করেন। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ঘরই পরিবারটির একমাত্র স্বপ্নের ঠিকানা। 

 সরেজমিনে গিয়ে দেখা যায়,  উপজেলার স্বল্পপেন্নাই গ্রামের এই বাসিন্দা নির্মিত ঘরটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দূরদূরান্ত থেকে লোকজন প্রতিনিয়ত বসতঘরটি দেখতে আসছেন।

বসতঘরের প্রবেশ পথে রয়েছে রান্নার গ্যাসের চুলা,তারপর খাবারের ঘর, যেখানে রান্নার সামগ্রী রাখার একটি আলমারি। পরে অংশে শোয়ার কক্ষ। সেখানে ছয় ফুট দৈর্ঘ্য এবং তিন ফুট প্রস্থের একটি চৌকি রয়েছে। তার পরের কক্ষে ওয়ারড্রোব ও স্টিলের একটি আলমারি রাখা হয়েছে।রাখা হয়েছে পুরাতন একটি খোলা খাট।বসতঘরের সামনে ৫ ফুট প্রস্থ এবং  ১০ ফুট দৈর্ঘ্যের চলাচলের পথ রয়েছে। পেছনে ১৪ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি বসার জায়গা, শৌচাগারের ময়লার টাঙ্কি রয়েছে।

পাঁচ ফুট চওড়া বসতঘরে তিন সন্তানকে নিয়ে বসবাস করছেন শাহজালালের স্ত্রী খাদিজা আক্তার।

 খাদিজা আক্তার বলেন, বসতঘরটি পরিসরে ছোট হলেও, পেছনের অংশে পানি তোলার মোটর ও শৌচাগার রয়েছে।মোটামুটি সব ধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে এ বসতঘরে। ছয় ফুট দৈর্ঘ্য ও তিন ফুট প্রস্থের চৌকিতে সন্তানদের নিয়ে রাতে ঘুমানোর সময় খাদিজা আক্তার,  চৌকির পাশে মোড়া বসিয়ে,মোড়ার ওপর পৃথক কাঠ বিছিয়ে বাড়তি জায়গার ব্যবস্থা করে, তিন সন্তানকে নিয়ে ঘুমান।খাদিজা আক্তার আরো বলেন, ২০১৩ সালের জানুয়ারি মাসে শাহজালালের সঙ্গে তাঁর বিয়ে হয়। তখন শাহজালাল দেশে মাইক্রোবাস চালাতেন শাহজালাল। ২০১৫ সালে তিনি প্রথমে ইরাকে যান। সেখান থেকে তিন বছর পর দেশে ফেরেন। ২০১৬ সালে বাবা শহীদ উল্লাহর কাছ থেকে এক শতাংশ দিঘী জলাশয় ক্রয় করেন। একই সময় পৈতৃক ভিটায় একটি পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন।কিন্তু পাকা ভবন নির্মাণে বাধ সাজেন শাহ জালালের বাবা শহীদ উল্লাহর আপন চাচাতো ভাই আমির হোসেন।একাধিক মামলা দিয়ে  হয়রানি করেন এবং পাকাভবন নির্মাণ কাজ বন্ধ করে দেন। শাহ জালাল নিজে একাধিক মামলা পরিচালনা করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন। তাঁর স্ত্রী খাদিজা আক্তার  তিন সন্তানকে নিয়ে কখনো স্বজনদের বাড়িতে, কখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করেন। শাহজালাল ২০২০ সালের জানুয়ারি মাসে পুনরায় সৌদি আরবে চলে যান। তার পাঠানো টাকায় চলতি বছরের জুন মাসে টিনের ঘরটি নির্মাণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘরটি দেখতে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন। গ্রামের বাসিন্দা সাউথ আফ্রিকা প্রবাসী মো. বাবু  বলেন, বসতঘরটি সত্যিই ব্যতিক্রম। নিজের চোখে না দেখলে পরিবারটির দুঃখ-কষ্ট ও সংগ্রামের

পাশাপাশি তাদের স্বপ্নপূরণের অনুভূতিও উপলব্ধি করা সম্ভব নয়।

শাহজালালের পরিবারের মাথা গোঁজার ঠাঁই হওয়ায় খুশি স্থানীয়রাও।

 প্রতিবেশী ব্যবসায়ী এবং শাহজালালের বংশের চাচা মো. রিয়াজ উদ্দিন বলেন,এ  পরিবারটির বসবাসের জন্য কোনো জায়গা ছিল না। দীর্ঘদিন বিভিন্ন মানুষের বাড়িতে, কখনো খোলা আকাশের নীচে বসবাস করেছেন। অল্প জায়গায় হলেও অবশেষে শাহজালাল নিজের একটি বসতঘর নির্মাণ করতে পেরেছেন। এতে তাদের একটি স্থায়ী ঠিকানা হয়েছে।এ কাজে শাহজালালের স্ত্রীকে তিনি সার্বিক সযোগিতা করেছেন।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহানারা আক্তার বলেন,শাহজালাল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিন্তু সীমিত আয়ের কারণে বসতঘর নির্মাণের জন্য আলাদা জায়গা কেনার সামর্থ্য হয়নি। এ ছাড়া স্বল্পপেন্নাই গ্রামে এক শতাংশ ডোবার জমি কিনতেও অন্তত ২০ লাখ টাকা প্রয়োজন। তাই নিরুপায় হয়ে পরিবারটি অল্প জায়গায়ই মাথা গোঁজার ব্যবস্থা করেছে।

নাম প্রতাশ না করার স্বার্থে গ্রামের একাধিক বাসিন্দা বলেন, আমির হোসেন যে জায়গাটি নিয়ে শাহ জালালদের সঙ্গে একাধিক মামলা দিয়ে হয়রানি করছেন,প্রকৃত পক্ষে সে জায়গার মালিক আমির হোসেন নয়। বরং আমির হোসেন এবং তাঁর ছোট দুই ভাই অন্যোর জায়গা দখল করে বসবাস করেছেন। সত্যিকারের হয়রানির বিচার হলে, আমির হোসেনের নিশ্চিত জেল-জরিমানা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...

মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir