প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 1 Aug 2026, 9:06 PM
ইরানকে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্যে উদ্বেগে যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ:
রাশিয়ার সরবরাহ করা স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য (সিগন্যালস ইন্টেলিজেন্স) ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাচ্ছে ইরান| যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ| প্রতিবেদনে মস্কো ও তেহরানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে| এনবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার এ ধরনের ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য ইরানকে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রক্ষা, মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু আরও নির্ভুলভাবে নির্ধারণে সহায়তা করতে পারে| প্রতিবেদন অনুযায়ী, এসব গোয়েন্দা তথ্যের মধ্যে রয়েছে স্যাটেলাইট থেকে সংগ্রহ করা তথ্য এবং ইলেকট্রনিক সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্য| কর্মকর্তাদের মতে, এই সহায়তা ইরানকে সম্ভাব্য বিমান হামলার আগাম সতর্কতা পেতে এবং সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোকে আরও কার্যকরভাবে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে| একই সঙ্গে সামরিক অভিযানের সময় মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার সক্ষমতাও বাড়তে পারে| প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার নজরদারি তথ্য ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য নির্ধারণ আরও নিখুঁত করতে সহায়ক হতে পারে| এর ফলে সম্ভাব্য লক্ষ্যবস্তু আরও নির্ভুলভাবে চিহ্নিত করার পাশাপাশি উৎক্ষেপণ কেন্দ্র ও অন্যান্য সামরিক অবকাঠামোও আরও ভালোভাবে সুরক্ষিত রাখা সম্ভব হবে| এর আগে রাশিয়া পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর অবস্থান সম্পর্কেও ইরানকে তথ্য দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল| তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট দাবি করেছে, মহাকাশ কর্মসূচির অবকাঠামো, স্যাটেলাইট উন্নয়ন এবং স্যাটেলাইটভিত্তিক তথ্য ও চিত্রসেবা সম্প্রসারণে দ্রুত অগ্রগতি অর্জন করছে ইরান| প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগের সময় কমানো, কক্ষপথে পরীক্ষার কার্যক্রম আরও সহজ করা এবং স্যাটেলাইটের কার্যক্ষমতার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে ইরানে স্যাটেলাইট নিয়ন্ত্রণ কেন্দ্রের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে| এদিকে, এনবিসি-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে| ওই হামলার পর থেকেই রাশিয়া ইরানের প্রতি শক্ত রাজনৈতিক সমর্থন জানিয়ে আসছে| মস্কো ও তেহরান সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়েছে| যদিও এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা জোট গঠিত হয়নি, তবে এটি দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমš^য়ের একটি বিস্তৃত কাঠামো ˆতরি করেছে| এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে| পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ইরান| তবে মস্কো ও তেহরান বারবার এ অভিযোগ অ¯^ীকার করেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...