প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 1 Aug 2026, 9:00 PM
নিজের সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি
সুন্দর ত্বক পেতে এখন অনেকেই দীর্ঘ স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন| দামি সিরাম, টোনার, এসেন্স, নাইট ক্রিম-নানান প্রসাধনী ব্যবহার যেন এখন সৌন্দর্যচর্চার অংশ হয়ে উঠেছে| তবে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মতে, সুন্দর ত্বকের জন্য এত জটিল রুটিনের প্রয়োজন নেই| বরং নিয়মিত পরিচর্যা এবং নিজের ত্বকের চাহিদা বোঝাই হলো সৌন্দর্যের আসল রহস্য| সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানান, তিনি কখনোই সৌন্দর্যচর্চার ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ান না| বাজারে নতুন কোনো স্কিনকেয়ার পণ্য এলেই তা ব্যবহার করার অভ্যাসও নেই তার| ছোটবেলা থেকে যেসব প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া পরিচর্যার সঙ্গে পরিচিত, সেগুলোর ওপরই আস্থা রাখেন তিনি| অভিনেত্রীর ভাষ্য, ত্বক দীর্ঘদিন ধরে যেসব উপাদানের সঙ্গে মানিয়ে নিয়েছে, সেগুলোই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর| তাই নতুন নতুন প্রসাধনী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পরিবর্তে পরিচিত ও বিশ^স্ত উপাদান ব্যবহার করতেই ¯^াচ্ছন্দ্যবোধ করেন তিনি| রানির সৌন্দর্যচর্চার অন্যতম ভরসা নারকেল তেল| ত্বক ও চুলের যত্নে এখনো নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন এই অভিনেত্রী| তার মতে, ত্বক ও চুলের আর্দ্রতা ধরে রাখতে নারকেল তেলের বিকল্প খুব কমই রয়েছে| তিনি আরও বলেন, প্রতিদিন নতুন নতুন প্রসাধনী ব্যবহার করলে অনেক সময় ত্বকে অ্যালার্জি, ব্রণ বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে| তাই অল্প কয়েকটি উপযুক্ত পণ্য নিয়মিত ব্যবহার করাই বেশি উপকারি| রানির এই ভাবনা বর্তমান সময়ের সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর সৌন্দর্যচর্চার ধারা থেকে অনেকটাই ভিন্ন| যেখানে অনেকে ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ড অনুসরণ করেন, সেখানে তিনি বিশ^াস করেন সহজ ও ধারাবাহিক পরিচর্যায়| তার মতে, শুধু প্রসাধনী নয়, পর্যাপ্ত ঘুম, ¯^াস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি এবং সুস্থ জীবনযাপনও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| বিশেষজ্ঞরাও মনে করেন, প্রত্যেক মানুষের ত্বকের ধরন আলাদা| তাই অন্যের রুটিন হুবহু অনুসরণ না করে নিজের ত্বকের প্রয়োজন অনুযায়ী পরিচর্যার পদ্ধতি বেছে নেওয়াই সবচেয়ে ভালো| রানির মতে, অযথা অসংখ্য প্রসাধনীর পেছনে না ছুটে সহজ, কার্যকর এবং নিয়মিত একটি স্কিনকেয়ার রুটিনই দীর্ঘদিন ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করতে পারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...