প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 12:18 PM
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাকতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত রবিবার ( ২৭ জুলাই) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়ের সভাপতি কাজী মাহবুবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অভিভাবক সদস্য জনাব আবুল কালাম আজাদ বাপ্পি, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তফাজ্জল হোসেন, মমিনুল ইসলাম, শিরিন ফেরদৌস, জসিম উদ্দিন, সেলিম হোসেন, আছিয়া খাতুন, কাজী মরিয়ম, উম্মে কুলসুম, বন্যা দাশ,জান্নাতুল ফেরদৌস,ইসমাইল হোসাইন, মাসুদুর রহমান, মাসুদ রানা, রিনা আক্তার, রুবাইয়া সহ শতভাগ অভিভাবক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন, প্রজন্মের সন্তানদের নতুন বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে মানসম্মত পড়াশোনার বিকল্প নেই। আমাদের শিক্ষকরা সবোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। আপনারা অভিভাবকরা এগিয়ে আসতে হবে। শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, কমিটি সবাই মিলে আমরা আগামী এসএসসিতে একটা চমকপ্রদ ফলাফল করাতে চাই। যেন সবাই মিলে গর্ব করতে পারি। সেই লক্ষ্যে আমরা নিজনিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...