...
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন? ⁜ পুত্রসন্তানের মা হলেন করিশমা ⁜ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া ⁜ কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি ⁜ চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই ⁜ গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ⁜ ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ⁜ সাকিবে লঙ্কা লিগে শীর্ষে জাফনা ⁜ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2026, 8:39 AM

...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই News Image
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া (৫৬) আর নেই। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক ৫টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নাগাইশ গ্রামসহ সমগ্র ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্র ও সহকর্মীরা জানান, ১৯৯৬ সালের ১ আগস্ট জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া। এরপর টানা প্রায় তিন দশক নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সম্প্রতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পরও একই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। শিক্ষকতা তাঁর কাছে ছিল কেবল একটি পেশা নয়, বরং শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার এক নীরব সাধনা।
বৃহস্পতিবার যোহরের নামাজের পর জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার নামাজে সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজা শেষে তাঁকে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
প্রথম জানাজায় উপস্থিত ছিলেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ, মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাক ফয়েজী, সুপার মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সুপার মাওলানা মিজানুর রহমান, জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সিনিয়র শিক্ষক গোলাম রাব্বানী, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু ছুফিয়ান মিন্টু, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের মুসল্লিরা।
জানাজার সময় ছিল এক আবেগঘন পরিবেশ। প্রিয় শিক্ষককে শেষবারের মতো একনজর দেখতে বিদ্যালয় প্রাঙ্গণ ও ঈদগাহ মাঠে ভিড় করেন শত শত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা। অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। কান্নাভেজা পরিবেশে সবাই প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানান।
মো. তোফায়েল আহমেদ ভূঁইয়ার মৃত্যুতে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ ছাড়া জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া ছিলেন একজন আদর্শ শিক্ষক, স্নেহশীল অভিভাবক এবং মানবিক মানুষ। তাঁর সততা, দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে সবার কাছে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছিল। তাঁর প্রস্থান শুধু একটি বিদ্যালয়ের নয়, বরং পুরো এলাকার শিক্ষা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি না থাকলেও তাঁর আদর্শ, শিক্ষা ও স্নেহ অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন?
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...

পুত্রসন্তানের মা হলেন করিশমা
পুত্রসন্তানের মা হলেন করিশমা

বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...

কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...

চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা

কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...

গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন?
➤ পুত্রসন্তানের মা হলেন করিশমা
➤ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া
➤ কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি
➤ চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই
➤ গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
➤ ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪
➤ সাকিবে লঙ্কা লিগে শীর্ষে জাফনা
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir