বিশ্বকাপ শেষে কয়েকজন বন্ধুকে নিয়ে বুয়েইনস এইরেস প্রদেশের সিয়েরা দে লস পাদ্রেসে ঘুরতে চান মার্তিনেজ। কিন্তু নির্জন এলাকায় বেড়াতে গিয়ে প্রবল বৃষ্টিতে কাদা জমে যাওয়া এক রাস্তায় আটকা পড়েন তারা। বন্ধুর আটকে পড়া গাড়ি তোলার চেষ্টা করতে গিয়ে ‘দিবু’ নামে পরিচিত অ্যাস্টন ভিলার গোলরক্ষকের গাড়িও আটকে যায়।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 30 Jul 2026, 10:50 AM
বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
মাঠে অনেকবারই প্রতিপক্ষকে আটকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে এবার নিজেই আটকে পড়েন আর্জেন্টিনার গোলরক্ষক। আটকে পড়াটা অবশ্য মাঠে নয়, কর্দমাক্ত এক রাস্তায়।
নির্জন এলাকায় কী করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না মার্তিনেজরা। ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন লিওনার্দো আলবারাকিন ও তার ছেলে রামিরো। মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে সাহায্যের হাত বাড়ান। সঙ্গে গ্রামের আরো অনেকে সাহায্যের হাত বাড়ান।
দড়ি ও ট্রাক্টরের মাধ্যমে পরে কাদা থেকে বের করে আনা হয় দুটি গাড়িকেই। কয়েক ঘণ্টা আটকে ছিলেন তারা। উদ্ধার হওয়ার পর প্রতিদান দিতে ভোলেননি মার্তিনেজ। নিজের গায়ে থাকা জ্যাকেট আলবারাকিনকে দিয়ে দেন ৩৩ বছর বয়সী গোলরক্ষক। আবদার মেটান অটোগ্রাফ ও ফটোগ্রাফের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...