প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jul 2026, 8:20 AM
চৌদ্দগ্রামের মুুন্সিরহাটে আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালকদের মতবিনিময় সভা
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাটে “আধুনিক শিক্ষার সমš^য় ও আদর্শিক চরিত্র গঠন বির্নিমান” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ| প্রতিষ্ঠানের পরিচালকদের নিয়ে শনিবার দুপুরে স্থানীয় আলিফ ফুড পার্ক এন্ড পার্টি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ বাহাদুর হোসাইন এর সভাপতিত্বে ও পরিচালক মাস্টার সানাউল্লাহ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ এর পরিচালক বিশিষ্ট চিকিৎসক মোহাম্মদ রাসেল হোসাইন, মোহাম্মদ আলকাছ মজুমদার, ফখরুল ইসলাম হাজারী (পলাশ), ইঞ্জিনিয়ার নুরে আলম, আমজাদ হোসেন, মোঃ শাহাদাত এবং শামিম মির্জাসহ পরিচালনা কমিটির সদস্য ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ|
সভাপতির বক্তব্যে মোঃ বাহাদুর হোসাইন বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আধুনিক শিক্ষার পাশাপাশি ˆনতিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি| তিনি প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান| ২০২৭ সালের শিক্ষবর্ষে পাঠদান কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ যাত্রা আনুষ্ঠানিক শুরু হবে|
এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠানের শিক্ষাসহ যাবতীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা, ¯^চ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন| পাশাপাশি আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...