প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jul 2026, 8:18 AM
চৌদ্দগ্রামে ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে| মাঠে খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে গেলে সেটি আনতে নেমে পানিতে তলিয়ে যায় সে| পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ দুর্ঘটনা ঘটে| নিহত তাসকিন চাঁপাচৌ গ্রামের
রাজমিস্ত্রি নবী হোসেনের একমাত্র ছেলে| সে স্থানীয় গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল|
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন| খেলার একপর্যায়ে ফুটবলটি মাঠসংলগ্ন একটি পুকুরে গিয়ে পড়ে| বলটি তুলে আনার উদ্দেশ্যে সে পুকুরে নামলে পানির গভীরে তলিয়ে যায়| কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়| খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে তাসকিনকে উদ্ধার করেন| পরে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন|
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, “তাসকিন অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল| বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়| পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি|”
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা নবী হোসেন ও পরিবারের সদস্যরা| তাদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...