...
শিরোনাম
ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার ⁜ স্পেন ও ফ্রান্সে দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ ⁜ বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল ⁜ চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়! ⁜ ৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ⁜ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ⁜ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান ⁜ চৌদ্দগ্রামে বিল্ডিং নির্মাণকে কেন্দ্র করে ভাতিজাদের উপর চাচার হামলার অভিযোগ ⁜ তিতাসে নবম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ১৪দিন পর মামলা ⁜ সকল বিপদে সবার আগে আপনাদের পাশে থাকবো- ওসি লালমাই ⁜ বিকল্প সড়ক না রেখেই কালভার্ট নির্মাণ, ব্রাহ্মণপাড়ায় দুর্ভোগে পথচারী ⁜ ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন ⁜ জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে বদলি ⁜ ভারপ্রাপ্তের ভারে ন্যুয়ে পড়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং ও কসবায় বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ দাউদকান্দির গৌরীপুর স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন তিতাস জিনিয়াস স্কুল ⁜ বাঞ্ছারামপুরে স্পিডবোটে শিশুর ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ ⁜ মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ⁜ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ⁜ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 23 Jul 2026, 8:56 AM

...
বিবিরবাজার স্থলবন্দরে স্থবিরতা, রপ্তানি কমেছে অর্ধেকে News Image

বিবিরবাজার স্থলবন্দরে স্থবিরতা, রপ্তানি কমেছে অর্ধেকে
# তিন মাসে আমদানি ২৩ ট্রাক পণ্য, রপ্তানি ৭৩২ ট্রাক  
# রপ্তানির ৯০ শতাংশই সিমেন্ট
# আমদানি-রপ্তানিতে জটিলতা
# পণ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার চান বন্দরকর্তৃপক্ষ-ব্যবসায়ীরা
জাহিদ পাটোয়ারী

আমদানি-রপ্তানিতে জটিলতা এবং ভারতীয় নিষেধাজ্ঞার কারণে স্থবির হয়ে পড়েছে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের কার্যক্রম। এক সময়ের ব্যস্ত এই বন্দরে আমদানির তুলনায় রপ্তানি কমে নেমেছে প্রায় অর্ধেকে। ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয় শ্রমিকরা।
 
১৯৯৫ সালের ২৪ আক্টোর শুল্ক স্টেশন হিসেবে আমদানি-রপ্তানি শুরু হয় বিবির বাজার এলাকা দিয়ে। পরবর্তীতে দেশের ১৩তম স্থলবন্দর হিসেবে বিবির বাজারকে ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে বন্দরের কার্যক্রম শুরু হয় ২০০৯ সালের ২৩ এপ্রিল থেকে। ২ দশমিক ৮৩ একর জায়গাজুড়ে অবস্থিত বন্দরটিতে বর্তমানে ১২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত। পণ্য খালাসেও রয়েছে পর্যাপ্ত সরঞ্জাম।

সরেজমিনে গিয়ে জানা যায়, এই বন্দর দিয়ে হাতেগোনা কয়েকটি পণ্য রপ্তানি করা হলেও আমদানি নেই বললেই চলে। চাহিদা থাকা সত্ত্বেও নানান জটিলতায় ভারতে পাঠানো যাচ্ছে না মাছ, পোলট্রি খাদ্য, গ্লাস ও সুতলিসহ বেশ কয়েকটি পণ্য। চাহিদার শীর্ষে থাকা প্রক্রিয়াজাত খাদ্য, ফলমূলসহ বেশ কিছু ভোগ্যপণ্যে ভারতের পক্ষ থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা থানায় সেগুলিও পাঠানো যাচ্ছে না। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

বন্দর সূত্রমতে, গত এপ্রিল মাস থেকে জুন পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ২৯০ টাকার পণ্য। সেখানে রপ্তানি হয়েছে মাত্র দুই লাখ ৩৩ হাজার ৪৭৩ টাকার পণ্য। তবে দু’দেশের নাগরিকদের আসা যাওয়া চলছে অনেকটাই সমান তালে। গত তিন মাসে এ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৫ হাজার ৫২১ জন ভারতীয় নাগরিক। আর ভারতে ঢুকেছে ৫ হাজার ১৭৯ জন বাংলাদেশী নাগরিক।

বর্তমানে এ স্থবন্দর দিয়ে সিমেন্ট, এলপিজি গ্যাস ও গুঁড়া পাথরসহ হতো গোনা কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে। অথচর আগে এই পথ দিয়ে কয়লা, ঢেউটিন, সিমেন্ট শিট, পিভিসি কম্পাউন্ড, প্লাস্টিকের দরজা, ইট ভাঙার মেশিন, ধান মাড়াই কল, কোমল পানীয় এবং ভোগ্যপণ্যণসহ অন্তত অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হতো। ভারত থেকে বাংলাদেশে আমদানি হতো অন্তত ৪০-৪৫টি পণ্য। প্রতিদিন অন্তত ৬০-৭০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হতো। যারকারণে বিবিরবাজর এলাকায় ছিল প্রাণচাঞ্চল্য। আমদানি-রপ্তানি কমে যাওয়ায় আগের মতো হাকডাক নেই বন্দরে। নেই আগের জৌলুসও।

দেশের বড় ব্যবসায়ীরা এগিয়ে এলে বন্দরটি চাঙা হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। রাধানীর সঙ্গে এই বন্দরের দূরুত্ব মাত্র ১০৭ কি.মি হওয়ায় পণ্য পরিবহনে খরচ কমবে কয়েকগুন। বন্দরের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আসতে বাংলাদেশ-ভারত দু’দেশের সরকার সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ।      

স্থানীয় বাসিন্দা আবুল মিয়া, জাফর আহমেদ ও তনু মিয়াসহ অন্তত ৫ জনের সঙ্গে কথা হয়। তারা বলেন, আগে দেখতাম বন্দর এলাকায় এবং সড়কের পাশে মালবাহি গাড়ির দীর্ঘ লাইন। দোকপার্টে ছিল মানুষের হাকডাক। এখন গাড়ির দীর্ঘ সারি আর মানুষের ভিড় কোনটাই দেখা যায় না। বন্দর এলাকায় স্থানীয় যারা মালামাল লোড-আনলোড করতে তারাও বেকার। বন্দরগেইটে গেলে মনেহয় পরিত্যক্ত স্থাপনা পড়ে আছে। বন্দর এলাকা আগের মতো জমজমাট করতে তারা সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন।        

বিবিরবাজার স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল আহম্মদ বলেন, অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত জনবল, ডিজিটাল স্কেলিং, পার্কিং ব্যবস্থা এবং পর্যান্ত নিরাপত্তা সহ সবকিছু ঠিকঠাক রয়েছে। বর্তমানে এ বন্দরদিয়ে মাত্র ৪৩টি পণ্য আমদানির অনুমতি থাকলেও তা বাড়ানো দরকার এবং বাংলাদেশী যেসব পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা প্রয়োজন।  

তিনি আরও বলেন, অনুমতি না থাকায় এ বন্দর দিয়ে মাছ ও পোলট্রি খাদ্যসহ বেশ কয়েটি পণ্য চাইলেও রপ্তানি করা সম্ভব হচ্ছে না। এতে দু’দেশে আমদানি-রপ্তানি যেমন বাড়বে, তেমনি সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। এজন্য উভয় দেশের সরকারের পৃষ্ঠপোষতকা প্রয়োজন বলে মনে করেন এ ব্যবসায়ী।  

বিবিরবাজার স্থলবন্দরের সহকারি পরিচালক মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, ৫ আস্টের পর প্রক্রিয়াজাত খাদ্যপণ্য (চিপস, স্ন্যাকস, কনফেকশনারি, বেকারি পণ্য), তুলা ও সুতার বর্জ্য, প্লাস্টিক, পিভিসি পাইপ, ফার্নিচার, ফল, ফলের ফ্লেভারের পানীয় ও কোমল পানীয় রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এরপরেই মুলত বন্দরে স্থবিরতা নেমে আসে। গত তিন মাসে এ বন্দর দিয়ে মাত্র ২৩ ট্রাক ভারতীয় পণ্য বাংলাদেশে এসেছে আর বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে ৭৩২ ট্রাক পণ্য। এর মধ্যে ৯০ শতাংশই সিমেন্ট। আগের মতো এখন গাড়ি আসেনা। অনেকটাই অলস সময় কাটতে হয় কর্মকর্তাদের।

দু’দেশের কর্তব্যক্তিদের আলোচনা এবং এ বন্দর দিয়ে আগে যে সমস্ত পণ্য আমদানি-রপ্তানি হতো তা পুনরায় চালু হলে বন্দর আবারও সচল হবে বলে মনে করে দায়িত্ব প্রাপ্ত এই কর্মকর্তা।  



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে নারী ইউপি সদস্য শিলা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত...

স্পেন ও ফ্রান্সে দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
স্পেন ও ফ্রান্সে দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ

স্পেন ও ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। যার ফলে মোট ২ ল...

বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল
বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল

ঝুম বৃষ্টি যেন একটুও কমাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলা...

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়!
চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনা...

প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ তুলে মেক্সিকান ক্লাব তিগ্রেস ছেড়ে নিজ দেশ আর্জেন্টিনায় পাড়ি জমিয়...

৫ আগস্ট খুলছে জুলাই   স্মৃতি জাদুঘর, উদ্বোধন   করবেন প্রধানমন্ত্রী
৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানম...

এফএনএস২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে রাজধানীর গণভবনকে রূপান্তরিত করে ˆতরি করা ‘...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

এফএনএসরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন| শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঝুলন্ত অবস্থায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
➤ স্পেন ও ফ্রান্সে দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
➤ বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল
➤ চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়!
➤ ৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
➤ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ
➤ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান
➤ চৌদ্দগ্রামে বিল্ডিং নির্মাণকে কেন্দ্র করে ভাতিজাদের উপর চাচার হামলার অভিযোগ
➤ তিতাসে নবম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ১৪দিন পর মামলা
➤ সকল বিপদে সবার আগে আপনাদের পাশে থাকবো- ওসি লালমাই
➤ বিকল্প সড়ক না রেখেই কালভার্ট নির্মাণ, ব্রাহ্মণপাড়ায় দুর্ভোগে পথচারী
➤ ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন
➤ জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে বদলি
➤ ভারপ্রাপ্তের ভারে ন্যুয়ে পড়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং ও কসবায় বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ দাউদকান্দির গৌরীপুর স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন তিতাস জিনিয়াস স্কুল
➤ বাঞ্ছারামপুরে স্পিডবোটে শিশুর ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২
➤ মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
➤ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ
➤ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir