প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2026, 8:53 AM
ব্রাহ্মণপাড়ায় ১৩ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণ: মূল আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৩ বছরের এক শিশু মেয়েকে অপহরণের পর চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলার মূল আসামি মোহাম্মদ রিফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ রিফাত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চৌধুরী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর গ্রামের আল-আমিন স্কুল সংলগ্ন নেয়ামত আলী সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে শিশুটিকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে রিফাত। পরবর্তীতে তাকে চট্টগ্রামে নিজের ভাড়া বাসায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সের সহায়তায় চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় অভিযান পরিচালনা করেন। অবশেষে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলার ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...