...
শিরোনাম
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ⁜ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার ⁜ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা ⁜ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি ⁜ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান ⁜ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০ ⁜ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jul 2026, 9:16 AM

...
পরিকল্পিত নগর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন কুউক চেয়ারম‌্যান News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২১ জুলাইঃ নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু গত ৫ জুলাই থেকে জেলা গণপূর্ত ভবনে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের পর সরকারি বিধি মোতাবেক কার্যক্রম শুরু হয়। বর্তমানে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত তিনজন কর্মকর্তা-কর্মচারী নিয়ে কর্তৃপক্ষের প্রাথমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় জাতীয়তাবাদী পরিবহন মালিক সংগঠন, মৎস্যজীবী, কৃষিজীবী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও শুভেচ্ছা বিনিময় করেন। আগত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে চেয়ারম্যান পরিকল্পিত কুমিল্লা নগর গড়ে তুলতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে উদবাতুল বারী আবু বলেন, “একটি শিশু জন্মের পর যেমন ধীরে ধীরে পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠে, তেমনি নবপ্রতিষ্ঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষও ধাপে ধাপে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আমাদের প্রধান লক্ষ্য হবে অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণ করে পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করা।”

তিনি বলেন, পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা, জলাশয় ও কৃষিজমি সংরক্ষণ, নাগরিক বিনোদন সুবিধা বৃদ্ধি, উন্মুক্ত স্থান রক্ষা, বনায়ন ও সবুজ বেষ্টনী সৃষ্টি এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব।

চেয়ারম্যান আরও বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অবকাঠামো নির্মাণে সহযোগিতা, জনপরিষেবা সম্প্রসারণ এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন করবে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি নিম্নআয়ের মানুষ, বস্তিবাসী ও গৃহহীনদের আবাসন সমস্যাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, কর্তৃপক্ষের নির্ধারিত এলাকায় ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, বিল্ডিং নির্মাণের অনুমোদন ও তদারকি, ঝুঁকিপূর্ণ ও অবৈধ স্থাপনা অপসারণ, প্লট ও অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগর পুনর্বিন্যাস ও পুনঃউন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

উদবাতুল বারী আবু বলেন, “কুমিল্লার সার্বিক নগর উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।”

তিনি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের জন্য বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরীর প্রতিও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যাদেশ জারি করে। পরবর্তীতে ১০ এপ্রিল আইন পাস হওয়ার পর ১১ জুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এরপর ৪ জুলাই জেলা গণঅভ্যুত্থান ভবনে অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বর্তমানে ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের মাধ্যমে কর্তৃপক্ষ পরিচালিত হচ্ছে।

কুমিল্লাবাসীর প্রত্যাশা, নবপ্রতিষ্ঠিত এই উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুপরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে ১১ হাসপাতাল ও    ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০    হাজার টাকা জরিমানা
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...

দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম  সনদ দেওয়ার অভিযোগে ইউপি  প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...

মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...

ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...

কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ  পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগরীর রাজগঞ্জে জাল-জালিয়াতি ও অবৈধ প্রভাব খাটিয়ে ৩১ শতাংশ পৈত্রিক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
➤ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
➤ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
➤ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি
➤ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান
➤ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir