প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jul 2026, 9:09 AM
কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কসপ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে কুমিল্লা জেলা সিনিয়র রোভার
মেট ওয়ার্কসপ (২১ জুলাই) কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষও কুমিল্লা জেলা রোভারের সহ
সভাপতি প্রফেসর আবু হাছানাত মো. মাহবুবুর রহমান সভাপতিত্বে কুমিল্লা
সরকারি কলেজের অনুষ্ঠিত হয়|
ওয়ার্কসপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম|
প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের কমিশনার
সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী| বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর
বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা মহিলা
মহাবিদ্যালয়ের সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান দোলন|
অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন|
প্রফেসর আবু হাছানাত মো. মাহবুবুর রহমান বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের ˆনতিক ও
জীবনমুখী শিক্ষা দিয়ে থাকেন, স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে দেশপ্রেমিক ও যোগ্য
নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা যায়|
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, রোভার স্কাউটরা সবসময় দুর্যোগ মোকাবিলা,
সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখে| রোভার স্কাউট
কার্যক্রম গতিশীল করার জন্য আগামী দিনে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে|
মাসুক আলতাফ চৌধুরী বলেন, রোভার স্কাউটিংয়ের মূল শিক্ষা হলো&য়ঁড়ঃ;নিজের সর্বোচ্চ
দিয়ে অন্যের সেবা করা| রোভার স্কাউটরা বিভিন্ন সময়ে মহাসড়কে ট্রাফিকিং
সেবা,শীতার্তদের মাঝে কাপড় বিতরন, বৃক্ষরোপন কর্মসূচী, উদ্ধার কাজসহ দেশের
ক্লান্তিকালীন সময়ে সাধারন মানুষে পাশে থাকেন|
পতাকা উত্তোলনের মাধ্যমে সকালে ওয়ার্কসপ উদ্বোধন করেন ওয়ার্কসপ পরিচালক
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু
তাহের|
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাইনুদ্দীন খন্দকার|
এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউট লিডার ও ইবনে তাইমিয়া কলেজের রোভার
স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, জেলা রোভারের সহকারি কমিশনার ও
লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার কাজী
নজরুল ইসলাম, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের গার্ল ইন রোভার স্কাউট লিডার
আফরোজা শাহীন, চান্দিনা মহিলা কলেজের গার্ল ইন রোভার স্কাউট লিডার তানিয়া
আক্তার, কুমিল্লা সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মো: জায়েদুল হক, ড. মোশররফ
ফাউন্ডেশন কলেজের রোভার স্কাউট লিডার আলা উদ্দিন, লালমাই মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদ
মো. নোমান, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার শাহরিয়ার
রহমান ইমন, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার ওমর সালেহ
তাশরিফ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...