প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jul 2026, 9:08 AM
ভিক্টোরিয়া কলেজকে সমৃদ্ধ করেছে বাংলা বিভাগ-অধ্যক্ষ
সজিব মাহমুদ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ম্যাগাজিন ‘অন্ত্যমিল’-এর মোড়ক উন্মোচন অ নুষ্ঠান মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজন করা হয়। ‘শব্দের সেতু, স্মৃতির রেশ—শেষ হয়েও হয় না শেষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বাংলা বিভাগের বার্ষিক ম্যাগাজিন ‘অন্ত্যমিল’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মশিউর রহমান ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
তিনি বলেন, ‘কুমিল্লাকে সমৃদ্ধ করেছে ভিক্টোরিয়া কলেজ, আর ভিক্টোরিয়া কলেজকে সমৃদ্ধ করেছে বাংলা বিভাগ। বাংলা বিভাগের যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলা বিভাগ সবসময়ই ভিক্টোরিয়া কলেজের গৌরব ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ রাফিউল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ‘অন্ত্যমিল’ ম্যাগাজিন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নুরে আলম সিদ্দিকী, অন্ত্যমিল ম্যাগাজিন সম্পাদক মো. আরমান হোসেন প্রমূখ।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...