প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jul 2026, 9:00 AM
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণায় চান্দিনায় আনন্দ মিছিল
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা উত্তর জেলার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করায় মহাসড়কে আনন্দ মিছিল করেছে নেতা-কর্মীরা। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই আনন্দ মিছিল করে বিএনপি নেতা-কর্মীরা। এর আগে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মিলনায়তনে সভা করে তারা। সভা শেষে কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে মহাসড়কের অংশ বিশেষ ও মাধাইয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সভায় বিএনপি নেতা আবদুস সামাদ আড়তদার এর সভাপতিত্বে বক্তৃতা করেন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়ক ও কুমিল্লা পবিস-১ এর পরিচালক অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবু তাহের, সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, মো. মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়া, রুহুল আমিন, তৌহিদ মুহুরী, মোরশেদ আলম, প্রভাষক সাইফুল ইসলাম বাবর, মনু মিয়া মেম্বার, মোবারক হোসেন মোবা, আনিছুর রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রদল নেতা আবদুস সাত্তার প্রমুখ। সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...