প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Jul 2026, 8:51 PM
রোনালদোর বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই : রোনালদো নাজারিও
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক যেন থামছেই না| এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও| তার মতে, ৪১ বছর বয়সী রোনালদোর পক্ষে এখন আর বিশ^কাপের মতো সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আগের মতো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়| চলতি বিশ^কাপে ষষ্ঠবারের মতো অংশ নিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা| তবে টুর্নামেন্টজুড়ে তার পারফরম্যান্স ছিল মিশ্র| গ্রুপপর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচে সমালোচনার মুখে পড়লেও, উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে করেছিলেন জোড়া গোল| কিন্তু এরপরের তিন ম্যাচে তার নামের পাশে যোগ হয় মাত্র একটি গোল| শেষ পর্যন্ত শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল| ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও বলেন, ‘একটা সময় শরীর নিজেই আপনাকে বলে দেয় যে আপনি আর আগের মতো পারছেন না| আমার মনে হয় ক্রিশ্চিয়ানো এবং নেইমার-দুজনেই এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে শরীরের সঙ্গে লড়াইটা সবচেয়ে কঠিন হয়ে ওঠে|’ দুইবারের বিশ^কাপজয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তি মনে করেন, ক্লাব পর্যায়ে রোনালদো এখনও কার্যকর হতে পারেন| তবে বিশ^কাপের চাহিদা সম্পূর্ণ ভিন্ন| তিনি বলেন, ‘সৌদি আরবের লিগে খেলার মতো মান হয়তো এখনও তার আছে| কিন্তু বিশ^কাপ ভিন্ন এক মঞ্চ| সেখানে খেলার গতি, শারীরিক চাপ এবং প্রতিযোগিতার তীব্রতা অনেক বেশি| এই পর্যায়ে টিকে থাকা সহজ নয়|’ নিজের অভিজ্ঞতার আলোকে তিনি আরও বলেন, ‘ফুটবলের প্রতি যতই ভালোবাসা থাকুক না কেন, শেষ পর্যন্ত শরীরই সিদ্ধান্ত নেয়| আমার মস্তিষ্ক এখনও অনেক কিছু করতে চায়, কিন্তু শরীর আর সেই নির্দেশ মেনে চলতে পারে না| খেলোয়াড়দের একসময় এই বাস্তবতাটা মেনে নিতেই হয়|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...