আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড
অবিশ্বাস্য, অকল্পনীয়, অননুমেয়, অভাবনীয়—এসব বিশেষণও এখন ক্লিশে হয়ে গেছে।
শুধু এটুকুই বলা যায়, আর্জেন্টিনা, আর কত!
এই আটলান্টাতেই মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Jul 2026, 3:18 AM
আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড
অবিশ্বাস্য, অকল্পনীয়, অননুমেয়, অভাবনীয়—এসব বিশেষণও এখন ক্লিশে হয়ে গেছে।
শুধু এটুকুই বলা যায়, আর্জেন্টিনা, আর কত!
এই আটলান্টাতেই মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
তবে আজ আর বিতর্কের কোনো সুযোগ দিলেন না মেসি-মার্তিনেজরা। অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি অদম্য গল্প লিখল আর্জেন্টিনা। যাতে নেই কোনো বিতর্ক কিংবা সমালোচনার সুযোগ; আছে শুধু গর্ব করার মতো উপাদান।
৮৫ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বুলেট গতির শটে সমতা ফেরালেন েএনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি লাউতারো মার্তিনেজ করলেন জয়সূচক গোল।
ব্যস! ইংল্যান্ডের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল মেসির আর্জেন্টিনা। নিউ জার্সিতে আগামী রবিবার রাতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন।
এই সংবাদটি শেয়ার করুন
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,
ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।
২৪৬ রূপসী বাংলা ভবন
আব্দুর রশিদ সড়ক
বাগিচাগাঁও
কুমিল্লা।