প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2026, 12:40 AM
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা মো. তোফায়েল হোসেন (৩২) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার নাগাইশ গ্রামের জয়নাল আবেদীন পীর সাহেবের বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘ প্রায় নয় বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল হোসেন সৌদি আরবের বাহদাহ শহরে আল জাহারাইন কোম্পানির অধীনে একটি হাসপাতালে কর্মরত ছিলেন। গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ডিউটির সময় নাস্তা শেষে কর্মস্থলে ফেরার পথে পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ভোর আনুমানিক ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সঙ্গে থাকা এক বাংলাদেশি সহকর্মী প্রথমে পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়টি জানান। পরে তোফায়েলের বড় ভাই মাসুদ রানা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মাসুদ রানা বলেন, "আমরা জানতে পেরেছি এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "তোফায়েলের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।"
পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তোফায়েলের মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...