প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 12:15 PM
সাম্যের নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে
অশোক বড়–য়া
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে “জুলাইপুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ” উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রত্যয়ী এ ইভেন্টের আয়োজন করে জেলা সমাজসেবা বিভাগ, জেলা প্রশাসনের সহযোগিতায়।
অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় নারী সমাবেশ, ফ্রি ফিজিওথেরাপি ও ডায়াবেটিস পরীক্ষা, হুইলচেয়ার প্রদান, সমাজসেবা পল্লী মাতৃকেন্দ্রের সেবিকাদের সম্মানী প্রদান এবং নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী।
উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক ফারহানা আমিন, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তাবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের নারী যোদ্ধা হাফসা জাহান।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে সকাল সাড়ে ৯টায় একযোগে দেশজুড়ে অনুষ্ঠিত শপথ পাঠ পরিচালনা করেন।
শপথে দুর্নীতি, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন, দারিদ্র্য থেকে মুক্ত সমাজ গঠনে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার পল্লী মাতৃকেন্দ্রের ৩০টি নারী উদ্যোক্তা দলকে পঞ্চাশ হাজার টাকা করে আত্মকর্মসংস্থানের জন্য ঋণ প্রদান করেন। পাশাপাশি ১০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “দারিদ্রতা, সহিংসতা ও বৈষম্যমুক্ত, মানবিক ও সাম্যের নতুন বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” তিনি সমাজসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...