প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 12:10 PM
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু
মো.জাকির হোসেন
শনিবার সকালে ঢাকা - চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সদরের পাল পাড়া এলাকায় চট্টগ্রাম গামী সোনার বাংলা ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলা (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গ প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল ১০ টায় ২৬ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনের মাধ্যমে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা খবর পেয়ে লাশ উদ্ধার করে কুমেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা জানান শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম গামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫। স্থানীয় লোকজন জানিয়েছে অজ্ঞাত ওই মহিলা অনেক দিন ধরে তিনি এলাকায় ঘুরা ফেরা করত তিনি মানসিক ভারসাম্য হীন ছিল। বিকাল পৌনে ৫ টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...