প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 12 Jul 2026, 10:13 PM
২০ ঘণ্টা পানির নিচে থেকে নতুন রেকর্ড গড়লেন রাশমিকা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। আসন্ন তামিল সিনেমা ‘মাইসা’-তে পানির নিচে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রথম হওয়ার দাবি উঠেছে তাকে ঘিরে। বর্তমানে ‘মাইসা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা। নারীপ্রধান এই সিনেমায় একাধিক পানির নিচের অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমায় এই প্রথম কোনো অভিনেত্রীকে আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স-এ এমনভাবে অ্যাকশন করতে দেখা যাবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এসব দৃশ্যে কোনো বডি ডাবলের সাহায্য নেননি রাশমিকা। কঠিন সব অ্যাকশন দৃশ্য নিজেই সম্পন্ন করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের কিছু ঝলকও প্রকাশ করেছেন অভিনেত্রী। প্রকাশিত ছবিতে দেখা যায়, বিশেষ ওয়েটস্যুট পরে ডুবুরিদের কাছ থেকে পানির নিচে দীর্ঘ সময় অবস্থান ও অ্যাকশন দৃশ্য ধারণের প্রশিক্ষণ নিচ্ছেন রাশমিকা। আরও একটি ছবিতে তার পিঠে ক্ষতের মতো দাগও দেখা যায়। যদিও সেটি বাস্তব নাকি মেকআপের অংশ, তা স্পষ্ট নয়। ভারতীয় গণমাধ্যমের খবর, এই দৃশ্যগুলোর শুটিং করতে টানা দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে সময় কাটাতে হয়েছে রাশমিকাকে। সিনেমাটির পরিচালক রবীন্দ্র পুল্লের বিশ^াস, ‘মাইসা’য় রাশমিকার নতুন রূপ দর্শকদের চমকে দেবে। এর আগে অভিনেত্রী নিজেও জানিয়েছিলেন, এটি তার অভিনয়জীবনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ।অ্যাকশনধর্মী এই সিনেমায় রাশমিকার ভিন্নরূপ দেখার অপেক্ষায় এখন তার ভক্তরা-অনুরাগীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...