প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 1:10 PM
চৌদ্দগ্রামে কৃত্রিম জলাবদ্ধতায় ২০০ পরিবারের ভোগান্তি
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাটি দেশের “ক” শ্রেণির একটি পৌরসভা| ২৪ এর গণঅর্ভ্যূত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে এটি চলছে প্রশাসক এর অধিনে| নির্বাচিত মেয়র এর পাশাপাশি এখানে অনুপস্থিত ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরগণও| আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচিত কাউন্সিলরদের প্রায় সকলেই এখন এলাকা ছাড়া| জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং পৌরসভার ¯^াভাবিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে একটা সময় সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে পৌর প্রশাসক নিয়োগ দেন| পদাধিকার বলে চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)| ৫ আগস্ট-২০২৪ পরবর্তী সময়ে কয়েকদফা চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক বদল হলেও ভাগ্য বদলায়নি পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের সাধারণ মানুষের| যার উদাহরণ; পৌর সদরের নাগের ডগায় অর্থাৎ পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরার গুরুত্বপূর্ণ স্থানে নেই কোনো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা| হয়নি দৃশ্যমান কোনো টেকসই উন্নয়ন| যারফলে সামান্য বৃষ্টিতেই পূর্ব চাঁন্দিশকরায় চৌদ্দগ্রাম-লাকসাম আন্তঃসংযোগ সড়কের লাকসাম রাস্তার মাথার ঠিক ২০০ গজ পশ্চিমে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা| একটু বৃষ্টি হলেই এখানে জমে যাচ্ছে হাঁটু সমান পানি| বৃষ্টির এ পানির সাথে মিশে যাচ্ছে ভিন্ন এলাকার নোংরা ও দূষিত পানি| এতে আশেপাশের অন্তত ২০০ পরিবারের সহস্রাধিক মানুষকে প্রায় প্রতিদিনই পড়তে হচ্ছে নানান বিব্রতকর পরিস্থিতিতে| শিক্ষা প্রতিষ্ঠানগামী কোমলমতি শিক্ষার্থীসহ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া বয়োঃবৃদ্ধ রোগি ও অফিসমুখী চাকুরিজীবিদের ভোগান্তি এখন চরমে| বৃষ্টি বিঘ্নিত দিনে উক্ত স্থান দিয়ে চলাচল করাটা বেশ দুর্ভোগপূর্ণ হওয়ার পাশাপাশি প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনা| চলমান বর্ষা মৌসুমের ফলে সাধারণ মানুষের ভোগান্তি এখন দ্বিগুণ হারে বেড়েছে| দীর্ঘদিন ধরে অত্র এলাকার গুরুত্বপূর্ণ এ স্থানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌর কর্তৃপক্ষের প্রতি ভুক্তভোগি সাধারণ মানুষের অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে|
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলিত এ এলাকায় পানি নিষ্কাশনের সরকারি কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বারবার চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা| সামান্য বৃষ্টি হলেই সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে পথচারীদের ¯^াভাবিক চলাচল ব্যাহত হয়| কখনো কখনো ওই এলাকার মানুষের ঘরে ঢুকে যাচ্ছে ময়লাযুক্ত দূষিত পানি| এতে প্রায় ২০০টি পরিবারের সদস্যরা প্রতিদিনই নানান ভোগান্তির শিকার হচ্ছেন| পানি দূষণের ফলে ছড়াচ্ছে নানান রোগ-ব্যাধি| ¯^াস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশু সহ স্থানীয় বাসিন্দারা|
স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান করে| ফলে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণ ও পানিবাহিত বিভিন্ন রোগ-ব্যাধির ঝুঁকি বাড়ছে ক্রমশঃ| দ্রুত সময়ে একটি টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা| অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা|
শনিবার (১১ জুলাই) সকালে সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেছে| এমন দুর্ভোগ থেকে পরিত্রাণের আশায় বারবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় পৌর কর্তৃপক্ষের প্রতি বেশ হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা|
অভিযোগ করে তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার গুরুত্বপূর্ণ একটি আন্তঃসড়কের পাশের বাড়ীঘরের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে| এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো নজর নেই| এলাকাবাসীর পক্ষ থেকে বারবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে| এখন পর্যন্ত এর কোনো সুষ্ঠু সমাধান হয়নি| আমরা বিষয়টি নিয়ে বেশ হতাশ| আমরা চাই, শীঘ্রই পৌর কর্তৃপক্ষ এ স্থানে একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ সহ এলাকাবাসীর কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করবে|
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন জানান, বিষয়টি আমার নজরে এসেছে| ইতোমধ্যে আমি পৌর ইঞ্জিনিয়ারকে নির্দেশনা প্রদান করেছি জায়গাটি পরিদর্শনের জন্য| জলাবদ্ধতা নিরসন ও স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...